Monday, April 13, 2026

ওড়িশার ‘মাতাল’ শিক্ষামন্ত্রীর ভিডিও ভাইরাল! চরম অস্বতিতে বিজেপি

Date:

Share post:

ছুঁচ হয়ে ঢুকে খাল হয়ে বেরিয়েছে। আর নবীন পট্টনায়েক খাল কেটে কুমির এনেছেন। এখন হাড়ে হাড়ে সেকথা বুঝতে পারছেন বিজু জনতা দলের সুপ্রিমো তথা সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন। ওড়িশায় এই প্রথম সরকার গড়েছে বিজেপি। নতুন সরকার শপথ নিয়েছে। কিন্তু শুরুতেই হোঁচট। ওড়িশার নতুন বিজেপি সরকারের শিক্ষামন্ত্রী সূর্যবংশী সুরজ মদ্যপান করে বন্ধুদের হুল্লোড়ে ব্যস্ত! সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই ভিডিও। ভাইরাল ভিডিও পোস্ট করে এবার আসরে কংগ্রেস। বিতর্ক তুঙ্গে।

গত ১২ জুন ওড়িশার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মোহনচরণ মাঝি। রবিবার মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বন্টনও করে দিয়েছেন তিনি।ওড়িশার উচ্চশিক্ষা, ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রী হয়েছেন সূর্যবংশী সুরজ। সঙ্গে ওড়িয়া ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি দফতরের দায়িত্বও দেওয়া হয়েছে তাঁকে।

সেই সূর্যবংশীরই একটি ভিডিও নিজের অফিশিয়াল হ্যান্ডেলে পোস্ট করেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে। কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মের চেয়ারপার্সন তিনি। লেখেন, ”এই হলেন সূর্যবংশী সুরজ। ইনি ওড়িশার একজন মন্ত্রী। তাঁর দফতরগুলি হল, উচ্চশিক্ষা, ক্রীড়া এবং যুবকল্যাণ ছাড়াও ওড়িয়া ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি”। নেটপাড়াতেও তুমুল শোরগোল। সূর্যবংশীর ইস্তফার দাবি উঠতে শুরু করেছে।

 

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...