Monday, April 6, 2026

মুম্বইয়ে তৃণমূলের পাওয়ার বৈঠক, আজই সেবির দফতরে সাকেত- সাগরিকা- কল্যাণরা

Date:

Share post:

শেয়ার কেলেঙ্কারি (Share Market Scam)নিয়ে সেবির দফতরে যাওয়ার আগে মুম্বইয়ে এনসিপি নেতা শরদ পাওয়ারের (Sharad Pawar) বাসভবনে তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল (TMC MP delegation)। মঙ্গলের সকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) , সাগরিকা ঘোষ (Sagarika Ghosh) এবং সাকেত গোখলেদের (Saket Gokhale) সঙ্গে বৈঠক করেন পাওয়ার। উপস্থিত ছিলেন সুপ্রিয়া সুলে (এমপি, এনসিপি এসসিপি), অরবিন্দ সাওয়ান্ত (এমপি, শিবসেনা ইউবিটি) এবং বিদ্যা চ্যাভন (প্রাক্তন এমএলসি, এনসিপি এসসিপি)। সূত্রের খবর আজই শেয়ার কেলেঙ্কারি নিয়ে সেবির (SEBI) দফতরে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা। তার আগে এই বৈঠক জাতীয় রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

লোকসভা নির্বাচনের ফলাফলের দিন শেয়ার বাজারের ধস ঘিরে সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। গোটা বিষয়টি নরেন্দ্র মোদি এবং অমিত শাহদের পূর্বপরিকল্পিত বলে অভিযোগ করে তদন্তের দাবি জানিয়েছেন সাকেত। সেবিকে চিঠি দিয়ে এই বিষয়টি সম্পর্কে অবগত করেছেন তিনি। শেয়ার বাজারে বিনিয়োগের নামে ‘মেগা স্ক্যাম’ হয়েছে বলে অভিযোগ করে চিঠি পাঠান ডেরেক ও ব্রায়েনও। এরপর আজ মঙ্গলবার সেবির দফতরে যাওয়ার অনুমতি পেয়েছে তৃণমূল। তার আগে পাওয়ারের বাসভবনে বৈঠকের ছবি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে।শরদ তাঁর এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘তৃণমূলের সাংসদেরা এসেছিলেন। বুথফেরত সমীক্ষার পর্বে শেয়ার বাজারকে যে ভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল তা নিয়ে তদন্তের জন্য সেবির কাছে দাবি জানানো হবে। তৃণমূল যে দাবি তুলেছে তার সঙ্গে আমি একমত।’ তৃণমূল সূত্রের খবর, ওই বৈঠকের বিষয়ে তিন সাংসদ দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দেবেন।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...