Saturday, April 4, 2026

শেয়ার বাজার দুর্নীতি: সেবির উপর চাপ বাড়াতে মুম্বই দফতরে তৃণমূল

Date:

Share post:

শেয়ার বাজারে দুর্নীতি নিয়ে মুম্বইয়ে সেবি-র দফতরের বাইরে তৃণমূল, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) ও এনসিপির (শরদ গোষ্ঠী) নেতাদের প্রতিবাদ এবং স্লোগান। প্রতিবাদ চলাকালী নেতাদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল, সেবির উচিত বিনিয়োগকারীদের রক্ষা করা। কিন্তু সেবি বিজেপিকে রক্ষা করে। এক্সিট পোল কেলেঙ্কারির তদন্ত চাই।

মঙ্গলবার কেন্দ্রীয় শেয়ার বাজার নিয়ন্ত্রক বোর্ড সেবি-র প্রধানের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল সাংসদ এবং শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) ও এনসিপি (শরদ গোষ্ঠী) নেতারা। সেবি-র তরফে এর তদন্ত হবে বলে জানানো হয়েছে। সেবি-র প্রধানের সঙ্গে বৈঠকের পর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ জানিয়েছেন, “আমরা প্রয়োজনে সংসদে যাব। এটা সবে শুরু। ছোট, মধ্যবিত্ত, ‘আম আদমি’ বিনিয়োগকারীরা ৩০ লক্ষ কোটি টাকা হারিয়েছেন। এর জন্য দায়ী কে?”

এদিকে শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) নেতা অরবিন্দ সাওয়ান্ত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “সুপ্রিম কোর্ট সেবিকে বিষয়টি তদন্ত করতে বলেছে। এবার একটি তদন্ত হোক। সাধারণ মানুষের এর থেকে ফল পাওয়া উচিত। এটি একটি রাজনৈতিক প্রতারণা কারণ আমাদের দেশের নেতারা এতে জড়িত।”

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...