Saturday, April 4, 2026

কান জয়ী অনসূয়া ফিরলেন যাদবপুরে, অভিনেত্রীকে বিশেষ পদ বিশ্ববিদ্যালয়ের

Date:

Share post:

কান পুরস্কার (Cannes film festival)জয়ী ‘দ্য শেমলেস’ (The Shameless) অভিনেত্রী অনসূয়া সেনগুপ্তকে (Anasuya Sengupta) সম্মান জানালো ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। দেশের মধ্যে প্রথম কোন অভিনেত্রী এই পুরস্কার পেয়েছেন। তিনি আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। তাই নিজের শিক্ষাঙ্গনে ফেরার একটা আলাদা অনুভূতি ধরা পড়ল অনসূয়ার চোখে মুখে। প্রাক্তন অধ্যাপকদের কাছ সম্মান পেয়ে আপ্লুত অভিনেত্রী বলছেন, এই বিশ্ববিদ্যালয় থেকেই তাঁর শিল্পসত্তার জন্ম হয়েছিল। এদিন তাঁকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়ার প্রস্তাবও দেওয়া হয়।

বুলগেরিয়ান চলচ্চিত্র নির্মাতা কনস্ট্যান্টিন বোজানোভ পরিচালিত এবং রচিত এই ‘দ্য শেমলেস’ রেণুকা নামের এক সেক্স ওয়ার্কারের জীবন ঘিরে আবর্তিত হয়েছে। এই চরিত্রে অভিনয় করেছেন অনসূয়া।৭৭তম কান চলচ্চিত্র উৎসবে গোটা দেশের জন্য একরাশ নতুন আশার বার্তা এনে দেন বাঙালি অভিনেত্রী। ‘আন সার্টেন’ বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান জিতে নিয়েছেন তিনি। বাংলা থেকে অভিনয় ডেবিউ করা অনসূয়া ‘দ্য শেমলেস’ ছবিতে অভিনয়ের জন্য এই সম্মান জিতলেন, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যা সর্বপ্রথম। এর আগে কান চলচ্চিত্র উৎসবে এত বড় পালক কোনও ভারতীয় শিল্পীর মুকুটে শোভা পায়নি।

অভিনেত্রী ২০০৫ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত এই জে ইউ- তে ইংরেজি নিয়ে পড়াশোনা করেছেন। বৃহস্পতিবার ক্যাম্পাসের কে পি বসু মেমোরিয়াল হলে D.Y.W এবং ইংলিশ ডিপার্টমেন্ট থেকে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনসূয়া বলেন, যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় একের পর এক প্রতিভার জন্ম দিয়েছে এবং দেশ তথা বিশ্বে তাঁরা শিক্ষা প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করেছেন সেই ধারা আগামীতেও চলতে থাকবে। এদিন ক্যাম্পাসে বেশ কিছুটা সময় কাটানোর পর নিজের ডিপার্টমেন্টেও যান কান পুরস্কার জয়ী অভিনেত্রী।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...