Tuesday, May 19, 2026

‘দুর্নীতির মাথাকে ধরতে পারবে’? NET পরীক্ষা বাতিল হতেই মোদির এজেন্সিকে তোপ ব্রাত্যর

Date:

Share post:

নিটের (NEET) পর এবার নেট (NET) পরীক্ষাতেও মোদি সরকারের ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। সেই কারণে তড়িঘড়ি নিজেদের দোষ ঢাকতে বুধবার ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC) আয়োজিত নেট-এর পরীক্ষা বাতিল করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। আর তা নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে টুইট করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এদিন শিক্ষামন্ত্রীর সরাসরি প্রশ্ন ‘একের পর এক দুর্নীতির মাথাটা কে, তাঁকে কি ধরতে পারবে কেন্দ্রীয় এজেন্সি’?
এদিন সকালে ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে লেখেন, ‘দুর্নীতির বাজারে আরও এক নয়া কেলেঙ্কারি উঠে এসেছে। পরীক্ষায় অনিয়মের কারণে বাতিল হয়েছে ইউজিসি নেট পরীক্ষা। তারপরই দেশবাসীর কাছে নিজেদের দোষ ঢাকতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এখন প্রশ্ন হল, একের পর এক দুর্নীতির মাথাটা কে, তাঁকে কি ধরতে  পারবে কেন্দ্রীয় এজেন্সি? অর্থাৎ এমন অভিযোগ তুলে রাজ্যের শিক্ষামন্ত্রী যে পরোক্ষে বিজেপির কোনও নেতা জড়িত থাকলে সিবিআই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে কী না সেদিকেই ইঙ্গিত দিলেন।

বুধবার বিজ্ঞপ্তিতে উল্লেখ, স্বচ্ছ্বতা বজায় রাখতে এবছর NET পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। স্রেফ নতুন করে পরীক্ষা নেওয়াই নয়, গোটা বিষয়টির তদন্তভার দেওয়া হচ্ছে সিবিআইকে। সম্প্রতি NEET পরীক্ষার ফল প্রকাশের পরই ক্ষোভ চরমে। ফের পরীক্ষার নেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছে ক্রান্তিকারি যুব সংস্থান(কেওয়াইএস), বিএপিএসএ, এসএফআই, আইসা-সহ বহু সংগঠন।

 

Related articles

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...

পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত ফরিদুল!

নতুন সরকারের বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভ-অশান্তির ঘটনায় গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত...

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...