Saturday, April 4, 2026

ভুল বানানে ভুল স্লোগান! কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কীর্তিতে হাসির রোল

Date:

Share post:

কেন্দ্রীয় মন্ত্রী অথচ জানেন না কেন্দ্রের স্লোগান। শুধু তাই নয়, লিখতে পারছেন না সহজ হিন্দি বানান! ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ স্লোগানটুকু লিখতে গিয়ে রীতিমতো নাকানিচোবানি খেলেন কেন্দ্রের নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর (Sabitri Thakur)। তাঁর কীর্তি দেখে হাসির রোল নেট দুনিয়ায়। উড়ে আসছে বিভিন্ন টিপ্পনিও। নেটিজেনদের মতে, শিক্ষাগত যোগ্য না দেখে ধর্মের ভিত্তিতে ভোট দেওয়াতেই এই পরিণতি।মঙ্গলবার, মধ্যপ্রদেশের (Madyapradesh) ব্রহ্মকুণ্ডির স্কুলে প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন স্থানীয় বিজেপি (BJP) সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর। শিশুদের স্কুলমুখী করতে ‘স্কুল চলো অভিযান’ কর্মসূচি চলছে সেখানে। সেখানে বিদ্যা জাহির করতে গিয়ে নাস্তানাবুদ হলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী। সাদা বোর্ডে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ স্লোগান লিখতে গিয়ে তিনি লেখেন ‘বেটি পড়াও বাঁচাও।’ তাতেও বানান ভুল। কাণ্ড দেখে অস্বস্তিতে স্কুল কর্তৃপক্ষ।

কন্যাভ্রূণ হত্যা রুখতে ও তাদের শিক্ষার অধিকার দিতে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প চালু করেছিল মোদি সরকার। কিন্তু তাঁর মন্ত্রিসভা মহিলা সদস্যর লেখাপড়ার দৌড় দেখে উঠছে হাসির রোল। প্রকল্পের বানান লিখতে গিয়ে তাঁকে হোঁচট খেয়ে ভুল লিখছেন সাবিত্রী। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস-সহ বিরোধীরা।

নির্বাচনী হলফনামায় সাবিত্রী ঠাকুর (Sabitri Thakur) নিজের শিক্ষাগত যোগ্যতা লেখেন, তিনি দ্বাদশ উত্তীর্ণ। কিন্তু প্রশ্ন উঠছে একজন দ্বাদশ উত্তীর্ণ মানুষ কি মাতৃভাষাও লিখতে জানেন না! নেটিজেনরা কটাক্ষ করে লেখেন, ওনাকে শিক্ষামন্ত্রী করলে আরও ভালো মানাত।





Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...