Monday, March 30, 2026

আত্মঘাতী গোল, ইতালির বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল স্পেন

Date:

Share post:

ইউরো কাপের ‘গ্রুপ অফ ডেথ’ মুখোমুখি হয়েছিল শক্তিশালী স্পেন ও ইতালি। সেই ম্যাচে ১-০ গোলে জয় পেল স্পেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালিকে হারাল স্প্যানিশরা। ইতালিয়ান ডিফেন্ডার রিকার্দো ক্যালাফিওরির আত্মঘাতী গোলে জয় ছিনিয়ে নেয় স্পেন। গোটা ম্যাচের রাশ নিজেদের হাতেই রেখেছিল স্প্যানিশরা।

প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে হারানোর পর এই ম্যাচে নেমেছিল স্পেন। ম্যাচে প্রথম থেকেই দাপট দেখায় স্প্যানিশরা। আক্রমণাত্মক ফুটবল খেলেও গোল করতে পারেনি স্পেন। ম্যাচের ২৪ মিনিটে আলভারো মোরাতার দারুণ শট রুখে দেন ইতালির গোলরক্ষক ডোন্নারুমা। এরপর ৩৭ মিনিটে ফের সুযোগ নষ্ট করে স্পেন। ফাবিয়ান রুইজ ডিবক্সের বাইরে থেকে লক্ষ্যভ্রষ্ট শট নিলে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি স্পেন। ম্যাচের প্রথমার্ধ থাকে গোল শূন্য।

দিতিয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে এরই মধ্যে ১-০ এগিয়ে যায় স্পেন। ইতালিয়ান ডিফেন্ডার রিকার্দো ক্যালাফিওরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্পেন। চলতে থাকে হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে পারেনি ইতালি। ব্যবধান বাড়াতে পারেনি স্পেনও।

আরও পড়ুন- জয় দিয়ে কোপার অভিযান শুরু আর্জেন্তিনার

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...