Friday, April 3, 2026

অসমে বন্যায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ক্ষতিগ্রস্ত ৪ লক্ষেরও বেশি মানুষ

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে আরও ভয়াবহ আকার ধারণ করছে অসমের বন্যা পরিস্থিতি। ইতিমধ্যে বন্যায় (Flood) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭। সেই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে অসমে (Assam) লাগাতার ঝড়বৃষ্টি ও বন্যা পরিস্থিতির জেরে ১৯ জেলায় ক্ষতিগ্রস্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ লক্ষ। কোপিলি, বরাক, কুশিয়ারা-সহ একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ক্ষতিগ্রস্ত একাধিক বাঁধ, রাস্তা ও ব্রিজ। গত কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টির কারণে পরিস্থিতির অবনতি হয়েছে।

ইতিমধ্যেই একশোটির বেশি ত্রাণশিবির খোলা হয়েছে। সেখানে ১৫ হাজার মানুষ রয়েছেন। হাওয়া অফিসের আধিকারিকরা জানিয়েছেন, আগামী দু’দিন অসমের অধিকাংশ এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জেলাগুলি হল বাজালি, বক্সা, বরপেটা, বিশ্বনাথ, কাছাড়, দারাং, গোয়ালপাড়া, হাইলাকান্দি, হোজাই, কামরূপ, করিমগঞ্জ, কোকরাঝাড়, লখিমপুর, নওগাঁও, নলবাড়ি, সোনিতপুর, দক্ষিণ সালমারা, তামুলপুর এবং উদালগুড়ি। করিমগঞ্জ জেলার পরিস্থিতি সবচেয়ে খারাপ। ২ লক্ষ ৪০ হাজার মানুষ শুধু এই জেলা থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় ১০০ টিরও বেশি ত্রাণশিবির খোলা হয়েছে। যেখানে আশ্রয় নিয়েছেন ১৫ হাজারেরও বেশি মানুষ। তবে দ্রুত জল না কমলে এই ক্ষতি আরও বড় আকার ধারণ করতে পারে বলেই মত প্রশাসনের।


Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...