Sunday, June 14, 2026

রানিগঞ্জের ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও ১

Date:

Share post:

দিনে দুপুরে রানিগঞ্জে (Raniganj) দুঃসাহসিক ডাকাতির ঘটনায় বিহারের সিওয়ানের বাসিন্দা বিবেক চৌধুরীকে (Vivek Chaudhary)মেঘালয় থেকে গ্রেফতার করলো পুলিশ। এই নিয়ে এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। চারজন প্রত্যক্ষভাবে এই ঘটনার সঙ্গে জড়িত এবং একজন মদত দিয়েছেন বলে জানা গেছে। ট্রানজিট রিমান্ডে বিবেককে আসানসোলে এনে আদালতে তোলা হবে বলে খবর। এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত তার সন্ধানে বিহারের বাকি জেলায় সন্ধান চালাচ্ছে আসানসোল- দুর্গাপুরের পুলিশ (Asansol Durgapur Police commissionerate)।

গত ৯ জুন রানিগঞ্জের ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে দুপুরে সেনকো গোল্ড এর শোরুমে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। দুপুর সাড়ে বারোটা নাগাদ আট জনের ডাকাত দল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানের নিরাপত্তারক্ষীর বন্দুক কেড়ে নিয়ে দোকানের ভেতরে ঢোকে। দোকানের মধ্যে থাকা সমস্ত কর্মী ও ক্রেতাদের বন্দুকের নিশানায় রেখে ১০-১৫ মিনিট ধরে লুটপাট চালায়। এই ঘটনার পরই সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমে এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করলো পুলিশ।

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...