Monday, June 15, 2026

বারাসতের পুনরাবৃত্তি অশোকনগরে, ‘ছেলেধরা’ সন্দেহে তরুণীকে গণপিটুনি !

Date:

Share post:

উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলির একাধিক জায়গায় ‘ছেলেধরা’ আতঙ্কের মাঝেই অশোকনগরের (Ashoke Nagar) সন্দেহের বসে তরুণীকে গণপিটুনির (suspicion of child abduction young girl was beaten up by public) ঘটনা ঘটলো। সূত্রের খবর ডায়মন্ড হারবার এলাকার বাসিন্দা ২৮ বছরের ওই তরুনীর মানসিক ভারসামের সমস্যা রয়েছে। তিনি মাঝে মধ্যেই সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। শুক্রবার বিকেলে অশোকনগরের শ্রীকৃষ্ণপুর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত পুমলিয়ায় তাঁকে ছেলে ধরা সন্দেহ করে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে তাঁকে উদ্ধার করতে গেলে আক্রান্ত হয় অশোকনগর থানার পুলিশও (Ashoke Nagar Police Station)। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

কয়েকদিন ধরেই বাচ্চাদের নিয়ে অভিভাবকদের মনে আতঙ্ক বাড়ছে। বেশিরভাগ ক্ষেত্রেই সমাজমাধ্যমে বহু খবর রটিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বলে পুলিশের তরফে জানানো হলেও সাধারণ মানুষের চিন্তাভাবনা কতটা সাংঘাতিক পর্যায়ে যেতে পারে তার প্রমাণ মিললো অশোকনগরে। অচেনা মুখ দেখে পুমলিয়া এলাকার মানুষ ওই তরুণীর উপর চড়াও হতেই অশোকনগর থানা থেকে পুলিশ ছুটে আসে। তবে এত লোকের মাঝে তরুণীকে উদ্ধার করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয়। অশোকনগর কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার জানান, এসআই মানিক মুখোপাধ্যায়ও ছিলেন সেখানে। জনতার ঠেলাঠেলিতে তিনি কার্যত মাটিতে পড়ে যান । এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। এর পাশাপাশি বারাকপুরের পাতুলিয়ায় মেলার মধ্যে ছেলেধরা সন্দেহে এক যুবককে গণপিটুনির ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...