Sunday, April 5, 2026

ইউজিসি নেট-এর পর এবার স্থগিত NEET-PG! কাল হচ্ছে না পরীক্ষা, জানাল কেন্দ্র

Date:

Share post:

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা NEET এর প্রশ্নফাঁসের ঘটনার পর থেকে তোলপাড় দেশ। একের পর এক পরীক্ষা বাতিল করা হয়েছে। প্রশ্নের মুখে লক্ষাধিক পরিক্ষার্থীর ভবিষ্যৎ। আরও এক পরীক্ষা স্থগিত করা হল। এবার মেডিক্যালের স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা স্থগিত রাখার সিদ্ধান্ত জানাল স্বাস্থ্যমন্ত্রক।

আগামীকাল ২৩ জুন অর্থাৎ রবিবার এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু প্রবেশিকার আগের রাতে বাতিল (NEET-PG Exam) করা হল পরীক্ষা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

নেট ও নিট নিয়ে একাধিক অভিযোগ উঠেছে গত কয়েকদিনে। প্রশ্ন ফাঁস থেকে দুর্নীতি, একের পর এক মারাত্মক সব অভিযোগে দুষ্ট এই দুই প্রবেশিকা। সেই আবহে স্বচ্ছতার স্বার্থেই নিট পিজি এন্ট্রান্স (NEET PG Entrance) বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। একের পর এক পরীক্ষা বাতিল হচ্ছে এবার। খুব শীঘ্রই পরীক্ষার দিন ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে।

আরও পড়ুন- তুরস্ককে ৩-০ উড়িয়ে ইউরো কাপের শেষ ষোলোতে পর্তুগাল

 

Related articles

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...