Monday, March 16, 2026

টিম ইন্ডিয়ার কোচ পদের জন্য বিশেষ শর্ত গম্ভীরের, বিশেষ বার্তা বিরাট-রোহিতদের জন্য

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের পরই টিম ইন্ডিয়ার কোচ হিসাবে শেষ হতে চলেছে রাহুল দ্রাবিড়ের জামানা। ভারতীয় দলের কোচের পদ থেকে সরতে চলেছেন তিনি। আর সব কিছু ঠিক থাকলে টিম ইন্ডিয়ার পরবর্তী কোচের পদে বসতে চলেছেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উপদেষ্টা কমিটি হেড কোচ পদের জন্য ইন্টারিভউ নিয়েছে গম্ভীরের । আর জানা যাচ্ছে সেখানেই নাকি গম্ভীর কোচ হওয়ার জন্য জানিয়েছেন কয়েকটি শর্ত। এমনটাই সূত্রের খবর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।

জানা যাচ্ছে, সেই শর্ত গুলির মধ্যে অন্যতম হল দলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চান গম্ভীর। যেখানে বোর্ড যেন কোনও ভাবেই তাঁর কাজে নাক না গলায়। দ্বিতীয় এবং অন্যতম হল যদি ২০২৫-র চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা ও মহম্মদ শামি পারফর্ম না করতে পারেন, তাহলে তাঁদের বাদ দেওয়া হবে। যদিও সেটা শুধু সাদা বলের ক্রিকেটে, নাকি টেস্টেও তাঁরা বাদের তালিকায় যাবেন, তা জানানো হয়নি। এছাড়াও গম্ভীর সম্পূর্ণ নিজের কোচিং স্টাফ বেছে নিতে। বোলিং, ফিল্ডিং আর ব্যাটিংয়ে কোচের দায়িত্ব সামলাবেন কারা, সেটা তিনি নিজেই ঠিক করবেন। টেস্ট এবং সাদা বলের ক্রিকেটের জন্য পৃথক দল চাই তাঁর। আর এখন থেকেই ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের পরিকল্পনা তৈরি করে কাজ করতে দিতে হবে। দলকে বিশ্বকাপের জন্য তৈরি করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

আরও পড়ুন- আজ ইউরোতে হাইভোল্টেজ ম্যাচ, মুখোমুখি ইতালি বনাম ক্রোয়েসিয়া


spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...