Monday, April 13, 2026

আরও ভয়াবহ পরিস্থিতি! সৌদিতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, পথেই প্রাণ গেল বহু হজযাত্রীর

Date:

Share post:

সৌদি আরবে (Saudi Arabia) হজযাত্রায় (Hajj Yatra) গিয়ে লাফিয়ে বাড়ছে পুণ্যার্থী মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যে মৃতের সংখ্যা হাজারের গণ্ডি পেরিয়ে গেছে বলে খবর। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। সৌদি সরকার সাফ জানিয়েছে, অত্যধিক গরমের কারণেই এত মৃত্যু। গরমের মধ্যে হাঁটতে হাঁটতে অনেকে অসুস্থ হয়ে পড়েন। আবার কারও রাস্তায়, কারও হাসপাতালে মৃত্যু হয়। বর্তমানে সৌদির বিভিন্ন হাসপাতালে আরও ৯৫ জন চিকিৎসাধীন বলেও জানিয়েছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রক।
সৌদি সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ১৩০১ জনের মধ্যে ৬৬০ জন শুধু মিশর থেকেই হজে গিয়েছিলেন। তাঁদের মধ্যে মাত্র ৩১ জন ছাড়া কারও অনুমোদন ছিল না। তবে কোনও অনুমোদন ছাড়া কী ভাবে এত মানুষ সৌদি আরব পৌঁছে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই সমস্ত পুণ্যার্থীর হজযাত্রার বন্দোবস্ত করে দেওয়ার অভিযোগে ইতিমধ্যে দেশের ১৬টি ভ্রমণ সংস্থার লাইসেন্স বাতিল করেছে মিশর সরকার। তবে চলতি বছর হজযাত্রায় মৃতদের মধ্যে মিশর ছাড়া অন্য দেশের পুণ্যার্থীরাও রয়েছেন। যার মধ্যে ইন্দোনেশিয়ার ১৬৫। ও ভারতের ৯৮ জনের মৃত্যু হয়েছে হজযাত্রায় গিয়ে। এছাড়া জর্ডন, তিউনিশিয়া, মরক্কো, আলজেরিয়া, মালয়েশিয়ার মানুষও এই তালিকায় রয়েছে।
এদিকে রবিবারই একটি বিবৃতি দিয়েছে সৌদি সরকার স্পষ্ট জানিয়েছে, সরকারি হিসাব অনুযায়ী, হজযাত্রায় ১৩০১ জন বিদেশির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৮৩ শতাংশ পুণ্যার্থীই অনুমোদিত নন। প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ পথ হেঁটে তাঁরা মক্কায় পৌঁছেছেন। এদিকে হজের পর তাঁদের মধ্যে অনেকেরই মৃত্যু হয়েছে। মক্কায় এখনও কিছু মানুষ চিকিৎসাধীন। পাশাপাশি জানা যাচ্ছে অসুস্থদের মধ্যে কয়েক জনকে আকাশপথে জরুরি ভিত্তিতে রাজধানী শহর রিয়াধেও পাঠানো হয়েছে।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...