Monday, April 6, 2026

কেন্দ্রের তিন নতুন প্রস্তাবিত ফৌজদারি আইনের তড়িঘড়ি বাস্তবায়নের প্রতিবাদে সরব বার কাউন্সিল

Date:

Share post:

কেন্দ্রের অগণতান্ত্রিক তিনটি নতুন প্রস্তাবিত ফৌজদারি আইনের তড়িঘড়ি বাস্তবায়নের নিন্দা ও প্রতিবাদে সরব হলেন পশ্চিমবঙ্গের বার কাউন্সিলের সদস্যরা। ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ এবং ভারতীয় সাক্ষ্য অধিনাম ২০২৩ বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

১ জুলাই ভারতীয় দণ্ডবিধি ১৮৬০, ফৌজদারি কার্যবিধি ১৯৭৩ ও ভারতীয় প্রমাণ আইন ১৮৭২-এর পরিবর্ত হিসেবে ওই তিন আইন কার্যকর হবে। বার কাউন্সিলের সদস্যরা তাঁদের সর্বসম্মত মতামত প্রকাশ করে জানান, নতুন আইন গণবিরোধী, অগণতান্ত্রিক, কঠোর। এর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। ও গণতান্ত্রিক ওই তিন আইন তীব্র বিরোধিতা করছি আমরা। প্রতিবাদে বার কাউন্সিল ১ জুলাই ‘কালো দিবস’ হিসেবে পালন করবে।

আরও পড়ুন- বহিরাগতদের কলেজে এনে দাদাগিরি! পড়ুয়াদের হেনস্থা এবিভিপির, প্রতিবাদ টিএমসিপির

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...