Saturday, April 4, 2026

ইংল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দল। এদিন সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারাল রোহিত শর্মার দল। টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে দাপট ভারত অধিনায়ক রোহিত শর্মার। বল হাতে দাপট অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের। ২৯ জুন ফাইনালে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে দাপট দেখান রোহিত শর্মা। ৫৭ রান করেন রোহিত শর্মা। ৪৭ রান করেন সূর্যকুমার যাদব। ২৩ রান করেন হার্দিক পান্ডিয়া। তবে এদিনও ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি। মাত্র ৯ রান করেন তিনি। ৪ রান করেন ঋষভ পন্থ। ইংরেজদের হয়ে ৩ উইকেট জর্ডানের। ১টি করে উইকেট টপলে, জোফরা আর্চে, স্যাম কুরান এবং আদিল রশিদের।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ইংরেজদের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন জস বাটলার। সল্ট করেন ৫ রান। ৮ রান করেন মইন আলি। টিম ইন্ডিয়ার হয়ে তিনটি করে উইকেট অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের। দুটি উইকেট যশপ্রীত বুমরাহর।

আরও পড়ুন- জবির জোড়া গোল, কলকাতা লিগে দুরন্ত শুরু DHFC’র

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...