Saturday, April 4, 2026

রেকর্ড তাপপ্রবাহের পর রেকর্ড বৃষ্টি, রাজধানীতে প্রাণ গেল ৬জনের

Date:

Share post:

দিল্লিতে বিগত ৮৮ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। কার্যত ভেসে গিয়েছে শহর। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শুধুমাত্র তুলনায় পিছনের সারিতে থাকা দিল্লির বিভিন্ন এলাকা নয় বরং জলবন্দি হয়ে পড়েছে অভিজাত ‘ল্যুটিয়েন্স’ দিল্লিও। প্রবল বৃষ্টির ফলে ভিন্ন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়াও বিভিন্ন এলাকায় গাছ পড়ে বিদুৎ সংযোগ বিছিন্ন রয়েছে। পাম্প খারাপ হয়ে যাওয়ায় জল সরবরাহও বন্ধ। চরম দুর্ভোগে দিল্লিবাসী। ‘ল্যুটিয়েন্স’ দিল্লিতে বৃষ্টিপাতের জেরে ভেসে গিয়েছে কংগ্রেস সাংসদ শশী থারুরের বাংলো, মন্ত্রী আতিশীর সরকারি বাসভবন।

ভারী বৃষ্টির জেরে দিল্লির আনন্দ বিহারে নির্মীয়মাণ একটি দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হয় তিন শ্রমিকের। শনিবার তাঁদের দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার বিকেলে নিউ দিল্লির উসমান এলাকায় বৃষ্টির জলে ভর্তি এলাকায় খেলতে গিয়ে ডুবে যায় ১০ বছরের দুই বালক। সেই দিনই শালিমার বাগ এলাকায় জলে ভর্তি আন্ডারপাস দিয়ে যাওয়ার সময় ডুবে যান এক ব্যক্তি। এদিকে, দিল্লির কিষাণগঞ্জ আন্ডারপাসে জল জমে যাওয়ার আটকে পড়ে একটি বাস। ভিতরে আটকে পড়েন বহু যাত্রী। যাত্রীদের উদ্ধার করে পুলিশ ও উদ্ধারকারী দল। প্রবল বর্ষণের জেরে বিস্তীর্ণ এলাকায় বিদুৎ সংযোগ বিছিন্ন রয়েছে।

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শনিবার এবং রবিবারও দিল্লি-সহ গোটা উত্তর ভারতেই ভারী বৃষ্টিপাত হতে পারে। একদিনের বৃষ্টিতেই যদি এই হাল হয়, তাহলে একটানা বৃষ্টিতে কী পরিস্থিতি হবে? আপাতত এ প্রশ্নই তুলছেন দিল্লিবাসী।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...