Monday, April 13, 2026

লোকসভার ডেপুটি স্পিকার কে? মমতার পরামর্শে নাম স্থির I.N.D.I.A.-র

Date:

Share post:

লোকসভার স্পিকারের পরে ডেপুটি স্পিকারের জন্যও প্রার্থী দিচ্ছে I.N.D.I.A. জোট। বাংলার মুখ্যমন্ত্রীর পরামর্শে এই পদে প্রার্থী দিতে চলেছে বিরোধী জোট। দ্বিতীয় মোদি সরকারের সময়ে যে ডেপুটি স্পিকার পদ খালি ছিল, এবার সেই পদে প্রার্থী দিতে চায় এনডিএ জোট ও বিরোধী উভয় পক্ষই। অন্যদিকে স্পিকার নির্বাচন নিয়ে তৃণমূলকে অন্ধকারের রাখার কারণে বিরোধী জোটে যে তিক্ততা তৈরি হয়েছিল, তা মেটাতেই এবার আগে থেকে অন্যান্য জোট শরিকের থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে দেশের চতুর্থ শক্তিশালী দলকে।

দ্বিতীয় মোদি সরকার ডেপুটি স্পিকার পদ এক রকম গায়ের জোরেই খালি রেখেছিল। তবে এনডিএ শরিক চন্দ্রবাবু নাইডু বা নীতীশ কুমারকে খুশি রাখতে এবার এই পদে শরিকদের থেকেই প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা করেছে বিজেপি। এমনিতেই স্পিকার পদ নিয়ে শরিক দলগুলির সঙ্গে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। ডেপুটি স্পিকার পদ দিয়ে সেই সমস্যা মেটাতে চায় বিজেপি।

তবে এই পদ কোনওভাবেই হাতছাড়া করতে চায় না বিরোধীরা। তাই জোট তৈরির সময় যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনের সারিতে রেখে আলোচনা হয়েছিল, এবারও সেভাবেই তাঁর পরামর্শ মেনে চলছে I.N.D.I.A. জোট। সেই মতো বিরোধীদের পক্ষ থেকে সমাজবাদী পার্টির সাংসদ অবোধেশ প্রসাদকে ডেপুটি স্পিকার পদে প্রার্থী করার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে কংগ্রেস, তৃণমূল ও সমাজবাদী পার্টির মধ্যে এই বিষয়ে আলোচনা হয়ে অযোধ্যা তথা ফৈজাবাদ জয় করে আসা অবোধেশের নামে সম্মতি জানিয়েছেন।

বিজেপির ধর্মীয় তাসের সবথেকে বড় রথ থামিয়ে সংবাদের শিরোনামে অবোধেশ। তাকে প্রার্থী করে ডেপুটি স্পিকার পদে কড়া বার্তা দিতে চাইছে বিরোধীরা। যদিও প্রথাগতভাবে ডেপুটি স্পিকার পদটি বিরোধীদের মধ্যে সংখ্যা গরিষ্ঠ দলের জন্যই বরাদ্দ থাকে, তবে স্বৈরাচারী বিজেপি সেই প্রথাও ভেঙেছে। স্পিকার পদের জন্য রাজনাথ সিং কংগ্রেসের সমর্থন চাইলেও সেখানে দুপক্ষের দ্বন্দ্ব হয়েছে। তারপরে ডেপুটি স্পিকার নিয়ে স্পিকার ওম বিড়লা কী সিদ্ধান্ত নেবেন এখন সেটাই দেখার।

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...