Saturday, April 4, 2026

জেলে বসেই সাংসদ, এবার ইঞ্জিনিয়ার রশিদের জন্য সুখবর দিল আদালত

Date:

Share post:

সাংসদ হয়েও শপথ নিতে পারেননি। নির্দল হয়ে বাজিমাত করেও স্বীকৃতি মেলেনি। এবার সেই ইঞ্জিনিয়ার রশিদের জন্য সুখবর শোনালো দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। কেন্দ্রীয় সংস্থার হেফাজতে প্যারোলে মুক্ত হয়ে শপথ গ্রহণ করতে পারবেন রশিদ। মঙ্গলবার এই রায় শোনান অতিরিক্ত জেলা দায়রা বিচারক চান্দের জিৎ সিং।

আদালতের নির্দেশে ৫ জুলাই শপথ নিতে পারবেন কাশ্মীরের জয়ী সাংসদ ইঞ্জিনিয়ার রশিদ। জম্মু ও কাশ্মীরের বারামুল্লা আসন থেকে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহকে ৪ লক্ষেরও বেশি ব্যবধানে ভোটে জয় পেয়েছেন। তাঁর জয়ের কাহিনী লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরে গোটা দেশের কাছে গল্পের মত হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দেশের জয়ী প্রার্থীদের সংসদে শপথ নেওয়ার ভিড়ে তাঁর কথা হয়তো কারো মনেও ছিল না।

২০১৯ সালে থেকে জেলবন্দি রশিদ দুই ছেলের ‘কাঁধে ভর’ করে জনতার রায় পেয়েছেন সংসদে যাওয়ার জন্য। তারপরেই তিনি আদালতে শপথ গ্রহণের জন্য আবেদন করেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ তাঁর আবেদনের বিরোধিতা করেনি। ফলে প্যারোলে মুক্ত হয়ে ৫ জুলাই তিনি সংসদে শপথ নিতে পারবেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...