Thursday, April 2, 2026

জেল থেকে বেরোলেন ভাঙড়ের আরাবুল, লোকসভায় তৃণমূলের সাফল্যের কৃতিত্ব কাকে দিলেন?

Date:

Share post:

হাইকোর্টে জামিন মিলেছিল গতকাল, মঙ্গলবার। আর আজ, বুধবার প্রায় চারমাস পর জেল থেকে মুক্তি পেলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম (Arabul Islam) এদিন বারুইপুর সংশোধনাগার থেকে ছাড়া পান আরাবুল। আর জেলমুক্তির পরই অনুগামী, সমর্থকদের আবেগ, ভালোবাসায় জোয়ারে ভাসলেন। জেলমুক্তির পর আপ্লুত আরাবুল ইসলাম কিছুটা অসুস্থ হলেও চেনা মেজাজে পাওয়া গেল তাঁকে। আরাবুল ইসলামের স্পষ্ট বার্তা, ভাঙড় থেকে তাঁকে সরানো যাবে না! তিনি ভাঙড়ের ভূমিপুত্র। ভাঙড়েই আছেন! আর ভাঙড়ের মানুষও তাঁর সঙ্গে আছে।

এদিকে, ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে তাঁর নেমপ্লেট সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, তাঁর দল তৃণমূলের বার্তা স্পষ্ট, আরাবুল জামিন পেলেও দলে এখন তিনি গুরুত্বহীন। অন্যদিকে, আরাবুলের (Arabul Islam) প্রতিক্রিয়া তাঁকে সরানো সহজ হবে না। আরাবুলের কথায়, “আমি নির্বাচিত জন প্রতিনিধি। পঞ্চায়েত সমিতির সদস্যদের ভোটে আমি সভাপতি হয়েছি।”

এদিন জেল থেকে বেরনোর পরই উপস্থিত সংবাদ মাধ্যমকে লোকসভা ভোটে তৃণমূলের সাফল্য নিয়ে প্রশ্ন করা হলে আরাবুলের সোজাসাপটা জবাব, এই ফলাফল দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের কৃতিত্ব। তাঁদের পরিশ্রমেই সাফল্য পেয়েছে তৃণমূল। তাঁদের দেখেই তৃণমূলকে ভোট দিয়েছে মানুষ। তাই নেত্রী মমতা বন্দোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দোপাধ্যায় যাতে সুস্থ ও ভালো থাকেন সেই প্রার্থনাও করেন আরাবুল। সেইসঙ্গে ভাঙড়ের মানুষও যাতে সুস্থ ও ভালো থাকে, সেই প্রার্থনাও করেন তিনি।

আরও পড়ুন:নিট কাণ্ডে নজরে নিউটাউন, অভিজাত আবাসনে CBI হানা

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...