Friday, April 3, 2026

‘কীভাবে ধরে ছিলে সেই ক্যাচ’, সূর্যকে প্রশ্ন প্রধানমন্ত্রীর, রোহিতকে কী জিজ্ঞাসা করলেন মোদি?

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপ জয়ের পর আজই সকালে দেশে ফিরেছে ভারতীয় দল। দিল্লিতে নেমেই উচ্ছ্বাসে মাতেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে যান তাঁরা। সেখানে দীর্ঘ আলোচনায় মাতেন ভারতীয় ক্রিকেটাররা। আর আলোচনার এক টুকরো খবর ভাইরাল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের খবর, ভারত অধিনায়ক রোহিত শর্মাকে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, মাটি খেতে কেমন লাগে? টি-২০ বিশ্বকাপ জয় পর ফাইনালের পিচের মাটি খেয়েছিলেন রোহিত।

এছাড়াও জানা যাচ্ছে, ভারতীয় ক্রিকেটারদের প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, বড় ম্যাচের আগে কী ধরনের ভাবনাচিন্তা নিয়ে মাঠে নামেন। অক্ষর প্যাটেলকে প্রশ্ন করা হয়, ফাইনালে কঠিন সময়ে যখন তাঁকে উপরের দিকে ব্যাট করতে নামানো হয়েছিল, তখন কী ভাবছিলেন তিনি? এছাড়াও যানা যাচ্ছে, সূর্যকুমার যাদবকে সেই ক্যাচ ধরার কথাও জিজ্ঞাসা করেন নরেন্দ্র মোদি।

এদিন দেশে ফিরে উচ্ছ্বাসে ভাসেন রোহিত শর্মা-বিরাট কোহলি-ঋষভ পন্থরা । জানা যাচ্ছে, এদিন সকালে দিল্লি বিমানবন্দরে নামার পরে হোটেলে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। সেখান থেকে বাসে করে প্রধানমন্ত্রীর বাসভবনে যান তাঁরা। সূত্রের খবর সেখানে তাঁদের জন্য প্রাতরাশের ব্যবস্থা করা হয়েছিল। প্রধানমন্ত্রীর হাতে টি-২০ বিশ্বকাপ ট্রফি তুলে দেন রোহিত ও রাহুল দ্রাবিড়। ট্রফি হাতে পুরো দলের সঙ্গে ছবি তোলেন মোদি। ক্রিকেটারেরা ছাড়াও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহও গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে।

আরও পড়ুন- আগামিকাল কোপার কোয়ার্টারে নামছে আর্জেন্তিনা, খেলবেন কি মেসি ? কী বললেন নীল-সাদার কোচ ?


Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...