Friday, April 3, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপ জিতে দেশে ফিরেছে ভারতীয় দল। সকাল থেকেই দেষে আবেগে ভাসলেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। প্রথম দিল্লি , তারপর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। সব জায়গায় জনস্রোতে ভাসল টিম ইন্ডিয়াকে নিয়ে। এদিন মুম্বই বিমানবন্দরে নেমে হুড খোলা বাসে করে জনসমুদ্রের মধ্যে দিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসেন রোহিতরা।

২) টি-২০ বিশ্বকাপ জয়ের পর আজই সকালে দেশে ফিরেছে ভারতীয় দল। দিল্লিতে নেমেই উচ্ছ্বাসে মাতেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে যান তাঁরা। সেখানে দীর্ঘ আলোচনায় মাতেন ভারতীয় ক্রিকেটাররা।

৩) কলকাতা লিগের ম্যাচে ধাক্কা খেল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টসকে ২-১ গোলে হারানোর পর কলকাতা প্রিমিয়ার লিগে পয়েন্ট নষ্ট করল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। বৃহস্পতিবার বিধাননগর পুরসভা কমপ্লেক্সের মাঠে পিছিয়ে পড়েও বিএসএস স্পোর্টিংয়ের সঙ্গে ১-১ ড্র করল কিবু ভিকুনার দল।

৪) ইউরোর কোয়ার্টার ফাইনালে শুক্রবার রাতে পর্তুগালের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। এই হাইভোল্টেজ ম্যাচকে বিশেষজ্ঞরা আবার গুরু-শিষ্যের লড়াই হিসাবে চিহ্নিত করছেন। কারণ এই লড়াইয়ে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং কিলিয়ান এমবাপে।

৫) চলতি ইউরোয় এখনও পর্যন্ত ফর্মে দেখা যায়নি কিলিয়ান এমবাপেকে। তবে তাঁর মতো ফুটবলার যে সবসময় ভয়ঙ্কর তা ভাল ভাবে জানে পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে নামার আগে তাই সতর্ক পর্তুগাল। এমবাপের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে তারা।

আরও পড়ুন- ওয়াংখেড়েতে ট্রফি হাতে আবেগে ভাসলেন বিরাট-রোহিতরা , কী বললেন তাঁরা

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...