Wednesday, April 8, 2026

মুম্বই পুলিশকে কুর্নিশ বিরাট-জাদেজার, দিলেন বিশেষ বার্তা

Date:

Share post:

গতকাল টি-২০ বিশ্বকাপ জিতে দেশে ফেরে টিম ইন্ডিয়া । ভারতীয় দলকে দেখতে মুম্বইয়ের রাস্তায় নামে মানুষের ঢল। সেই পরিস্থিতিতে মুম্বই পুলিশের দক্ষতায় সুষ্ঠু ভাবেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছায় ভারতীয় দলের বাস। আর পুলিশের এই কাজের জন্য মুম্বই পুলিশকে কুর্নিশ জানালেন বিরাট কোহলি-রবীন্দ্র জাদেজারা। সোশ্যাল মিডিয়ায় দিলেন বিশেষ বার্তা।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় বিরাট লেখেন, “ ভারতীয় দলের বিজয় যাত্রার সময় অসাধারণ কাজ করেছেন মুম্বই পুলিশের কর্মী এবং আধিকারিকেরা। সকলকে গভীর শ্রদ্ধা এবং আন্তরিক ধন্যবাদ। কর্তব্যের প্রতি আপনাদের উৎসর্গ এবং মানুষের সেবা সব সময়ই অত্যন্ত প্রশংসনীয়। জয় হিন্দ।’’ লেখার সঙ্গে নমস্কারের ইমোজিও দিয়েছেন কোহলি।

অপরদিকে জাদেজা লেখেন, “ মুম্বই পুলিশকে অনেক ধন্যবাদ। আপনারা দুর্দান্ত কাজ করেছেন গতকাল রাতে।“

সদ্য টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে গতকালই দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের জয়ের আনন্দে ভাসতে মুম্বই শহরে নেমেছিল মানুষের ঢল। বলা ভালো মুম্বইয়ের রাস্তা ছিল জনসমুদ্র। ক্রিকেটারদের নিয়ে উচ্ছ্বাসে ভাসেন আপামোর ভারতবাসী।


Related articles

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...