Monday, April 6, 2026

পরকীয়া লুকোতে সপরিবার খুন! বোলপুরের আগুনে ঝলসে মৃত্যুর ঘটনা চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

বোলপুরে আগুনে ঝলসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩। শনিবার বর্ধমান হাসপাতালে (Bardhaman Hospital) মৃত্যু আব্দুল আলিমের। বৃহস্পতিবার রাতে ঘুমের মধ্যে একই পরিবারের তিন জনকে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। সেই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। পরকীয়া (Extra Marital affair) লুকোতেই খুন! পুলিশ সূত্রে জানা যায় হাতুড়ে ডাক্তারের সঙ্গে ভাইয়ের স্ত্রীর সম্পর্কের কথা জানতে পারেন আব্দুল (Abdul Alim)। এরপরই পুরো পরিবারকে পুড়িয়ে মারার ছক কষা হয়। ইতিমধ্যেই অভিযুক্ত স্মৃতি বিবি এবং শেখ চন্দনকে আটক করেছে পুলিশ।

বোলপুরে নিহত আলিমের ভাইয়ের স্ত্রীর পরকীয়া সম্পর্কে জানাজানি হতেই ঘুমের মধ্যে ভাসুর, জা ও তাঁদের শিশু সন্তানকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়। মা ও চার বছরের শিশুর আগেই মৃত্যু হয়েছে। এদিন সকালে বর্ধমান হাসপাতালে মারা যান আলিম। দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...