Tuesday, June 23, 2026

“এক মাঘে শীত যায় না!” জয়েন্ট রাজ্যের হাতে ফেরানোর দাবি জানিয়ে কটাক্ষ ব্রাত্যর

Date:

Share post:

সর্বভারতীয় স্তরে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ নিট কেলেঙ্কারি নিয়ে এখন উত্তাল গোটা দেশ। এমনকী,
প্রশ্নফাঁস কাণ্ডের জেরে নিট ইউজির কাউন্সেলিং অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এবার এই প্রসঙ্গেই কেন্দ্রকে তোপ দাগলেন বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Bose)।

আজ, শনিবার শিক্ষা সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কাউন্সেলিং পিছিয়ে যাওয়ার ঘটনা নিয়ে ব্রাত্য বসু (Bratya Bose) বলেন, “রাজ্যের হাত থেকে সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। এটা তার ঐতিহাসিক প্রতিক্রিয়া। ফলে দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে। আমরা মনে করি, ২০১৬-১৭ র আগে যেমন রাজ্যের হাতে জয়েন্টের পরীক্ষার দায়িত্ব ছিল তেমন ফিরিয়ে দেওয়া হোক। স্বচ্ছতার সঙ্গে রাজ্য জয়েন্ট এন্ট্রাস বোর্ড এটা করতে পারবে।” কেন্দ্রকে কটাক্ষ করে ব্রাত্যর সংযোজন, “এক মাঘে শীত যায় না!” অর্থাৎ আজ যা অন্যের বিপদ তা কাল তোমার কাছেও ফিরে আসতে পারে।

এদিকে চাপে পড়ে নিট কেলেঙ্কারির তদন্ত সিবিআই-কে দিয়েছে কেন্দ্র। তদন্তকারী সংস্থা প্রশ্নপত্র ফাঁসের জন্য বেশ কয়েকজনকে গ্রেফতারও। তবে বাংলার শিক্ষামন্ত্রীর দাবি, দেশের শিক্ষার স্বার্থে পুরনো পদ্ধতি অর্থাৎ রাজ্যগুলির হাতে জয়েন্টের দায়িত্ব ফিরিয়ে দেওয়া উচিত।

আরও পড়ুন: প্রেমিকার কান্নায় চেন্নাই থেকে সোজা সোনারপুরে! প্রতিবেশীদের মেরে শ্রীঘরে প্রেমিক

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...