Tuesday, June 23, 2026

একদিনে দুবার গুলির লড়াই কুলগামে, নিহত জওয়ান

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরের কুলগামে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শনিবার। সকালে এক জায়গায় সংঘাতে পরে ফের বিকালে অন্য একটি জায়গা থেকে গুলির আওয়াজে সতর্ক হয়ে ওঠেন স্থানীয় মানুষ। এলাকার দখল নেয় পুলিশ ও নিরাপত্তা রক্ষী বাহিনী।

শনিবার সকালে কুলগামের মোদরগাম এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় সেনা জওয়ানদের। বাসিন্দাদের নিরাপত্তা বিঘ্নিত না করে গোটা এলাকা ছেয়ে ফেলে ভারতীয় সেনা জওয়ানরা। তবে সেনা-জঙ্গি গুলির লড়াইতে আহত হন এক জওয়ান। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। যদিও লুকিয়ে থাকা জঙ্গিদের জন্য তল্লাশি জারি রেখেছে ভারতীয় সেনা।

এরপরই বিকালে ফের ফ্রিসল চিন্নিগম এলাকায় জঙ্গিদের সন্ধানে ভারতীয় সেনা গেলে সেখানেও গুলির লড়াই শুরু হয়। প্রাথমিকভাবে স্থানীয় পুলিশের সঙ্গে ভারতীয় সেনা জওয়ানদের যোগাযোগ বিচ্ছিন্ন হলেও পরে ফের যোগাযোগ স্থাপন হয় অল্প কিছুক্ষণের মধ্যে। তবে দক্ষিণ কাশ্মীরের এই এলাকা থেকে কোনও জঙ্গিকে এখনও পর্যন্ত গ্রেফতার করার খবর প্রকাশিত হয়নি পুলিশ বা নিরাপত্তা বাহিনীর তরফে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...