Friday, April 3, 2026

যোগীরাজ্যে স্কুলের মধ্যেই শিক্ষিকাকে হেনস্থার অভিযোগ! চর্চায় ভাইরাল ভিডিও

Date:

Share post:

সত্যজিৎ রায় বেঁচে থাকলে হয়ত লিখতেন ‘যতকাণ্ড যোগীরাজ্য’। খুন-ধর্ষণ-স্বঘোষিত বাবার আশ্রমে পদপিষ্ট হয়ে মৃত্যু- এই সবের সঙ্গে যোগ হল স্কুলের (School) মধ্যেই প্রিন্সিপলের হেনস্থার ঘটনা। সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’। দেখা যাচ্ছে, আচমকাই স্কুলের প্রিন্সিপলের ঘরে ঢুকে পড়েন কয়েকজন। তার পরই তাঁকে চেয়ার ছেড়ে উঠে যেতে বলা হয়। কিন্তু প্রিন্সিপল প্রতিবাদ করাতেই রীতিমতো ধস্তাধস্তি বেধে যায়। প্রিন্সিপলের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। চেয়ার থেকে টেনে তোলারও চেষ্টা করা হয়। ভিডিওতে ধরা পড়েছে সেই ছবি।এরপরের কাণ্ড আরও চমকপ্রদ। ওই মহিলাকে চেয়ার থেকে তুলে আরেক মহিলাকে প্রিন্সিপালের সেই চেয়ারে বসিয়ে হাততালি দিয়ে অভিনন্দন জানানো হয়। এই ঘটনা উত্তর প্রদেশের প্রয়াগরাজে।

যোগীরাজ্যের এক ইংরেজি মাধ্যম স্কুলের প্রিন্সিপল ছিলেন পারুল সলোমন (Parul Solomon)। কিন্তু সেখানে পিএসসি-র রিভিউ অফিসার (RO) এবং অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার (ARO) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নাম জড়ায় তাঁর। অভিযোগ, বসন্ত যশবন্ত নামে ওই স্কুলেরই এক কর্মী গ্রেফতার হতেই পারুলের ঘটনায় জড়িয়ে থাকার বিষয়টি প্রকাশ্যে আসে। স্কুলের (School) শীর্ষ আধিকারিক মরিস এডগার ড্যান জানান, গত ১১ ফেব্রুয়ারি আরও এবং এআরও-র পরীক্ষা হয়। সেই পরীক্ষায় কোটি কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। স্কুলেরই এক কর্মী এই ঘটনায় গ্রেফতার হয়েছেন। তার পরই প্রিন্সিপলের নাম প্রকাশ্যে আসে। ওই কেলেঙ্কারিতে জড়িয়ে থাকার জন্য প্রিন্সিপলকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সহকর্মীরা। স্কুল কর্তৃপক্ষের রোষে পড়েন প্রিন্সিপল পারুল।

স্কুল কর্তৃপক্ষের দাবি, শার্লি ম্যাসিকে নতুন প্রিন্সিপল হিসাবে নিয়োগ করলেও পারুল নিজেকে তাঁর অফিসঘরে বন্দি করে রাখেন। দরজা না খোলায় ভেঙে ভিতরে ঢোকেন সহকর্মীরা। তার পর পারুলকে প্রিন্সিপলের চেয়ার থেকে টেনে তুলে স্কুল থেকে বার করে দেওয়া হয়।

এদিকে ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন প্রিন্সিপল পারুল। যদিও এডগার ড্যানের দাবি, পারুলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ঘটনার ভিডিও করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে পুলিশ-প্রশাসনের হাতে তুলে নিল কেন স্কুল কর্তৃপক্ষ? এক মহিলাকে এভাবে ঘিরে ধরে হেনস্থা করাই বা কীভাবে যুক্তিযুক্ত হতে পারে! এই বিষয় কোনও উত্তর দিতে পারেননি স্কুল কর্তৃপক্ষ।






Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...