Sunday, June 14, 2026

নজরে একুশে জুলাই, প্রশাসনকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

এগিয়ে আসছে একুশে জুলাই। আর ক’দিন পর জনসমুদ্র আছড়ে পড়বে ধর্মতলায়। দলের সব থেকে বড় কর্মসূচি উপলক্ষে প্রশাসনকে এখন থেকেই প্রস্তুতি শুরু করার নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, শহিদ স্মরণ উপলক্ষে প্রত্যেক জেলা থেকে কলকাতায় নেতা–কর্মী–সমর্থকরা এসে থাকেন। কাজে সুষ্ঠুভাবে যাতে সবটা সম্পন্ন হয় সেটা দেখতে হবে। ভিড় নিয়ন্ত্রণে রেলের ভূমিকার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। একুশের সমাবেশ নিয়ে রেলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন তিনি।

সাম্প্রতিককালে সমাবেশের জন্য ট্রেন ভাড়া করতে চেয়েও মেলেনি। সে কথা স্মরণ করিয়ে দিয়ে সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবেন। তাদের যাতায়াতের ব্যবস্থা করতে হবে রেলকে। ১৮ জুলাই থেকে মানুষ আসতে শুরু করবেন। আমি মুখ্য সচিবকে বলব কাল রেলের সঙ্গে মিটিং করতে। আমরা ভাড়া চাইলে রেল টাকা নেয়। সেদিন রাশ ক্লিয়ার করা রেলের দায়িত্ব। অন্যদিকে পুলিশ প্রশাসনকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, অনেক লোকজন আসবে। গাড়ি আসবে। সে দিন যাতে কোনও পথ দুর্ঘটনা না হয় সেটা দেখতে হবে পুলিশকে। অনেক সময় গাড়ির চালকের কারণে দুর্ঘটনা ঘটে। অনেকের মৃত্যু হয়। তা যেন না ঘটে।

আরও পড়ুন- তিস্তায় কি জল আছে, যে দেবে? গঙ্গা-তিস্তা জল বণ্টন চুক্তি নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...