Saturday, March 14, 2026

পাখির চোখ বাগদা, বনগাঁয় “ওয়ার রুম” থেকে ভোটে নজরদারি তৃণমূলের

Date:

Share post:

সেই ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের সময় শেষবার মতুয়া অধ্যুষিত বাগদা আসনটিতে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপর ২০১৬ ও ২০২১ সালে বাগদায় কাঙ্খিত জয় আসেনি রাজ্যের শাসক দলের। সীমান্তবর্তী বাগদা যে লোকসভার অন্তর্গত, সেই বনগাঁতেও ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা ভোটেও হারতে হয়েছে তৃণমূলকে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ, বুধবার উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভার উপনির্বাচন (Bagdah Assembly By Poll) শুরু হয়েছে। এই আসনটিকে এবার পাখির চোখ করেছে তৃণমূল। প্রার্থী করা হয়েছে নতুন প্রজন্ম থেকে। মতুয়া ঠাকুর বাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুরকে বাগদার লড়াইয়ে ময়দানে মাস্টার স্ট্রোক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকে গোটা প্রচার পর্বে দলের সর্বস্তরের নেতৃত্ব মধুপর্ণাকে জেতাতে ঝাঁপিয়ে পড়েছে। আজ ভোটের দিনও তার ব্যতিক্রম হচ্ছে না।

প্রচারপর্বেই টের পাওয়া গিয়েছিল, জোরদার লড়াই হতে চলেছে বাগদা উপনির্বাচনে (Bagdah Assembly By Poll)। এই অবস্থায় ভোটের দিন কর্মীদের যে কোনও ধরনের সমস্যা সমাধানের জন্য ওয়ার রুম তৈরি করেছে তৃণমূল। বিধানসভা কেন্দ্রের বাইরে বনগাঁয় এই ওয়ার রুম করা হয়েছে। দলের অভিজ্ঞ ও দক্ষ নেতা-কর্মীদের মাধ্যমে বিভিন্ন এলাকার নির্বাচন সংক্রান্ত তথ্য আসছে ওয়ার রুমে। ওয়ার রুমের কর্মীদের কম্পিউটার দেওয়া হয়েছে। ইভিএমের সমস্যা থেকে ভোটের ময়দানে নানা ধরনের অভিযোগ—সবকিছুই নজরে রাখা এবং প্রয়োজনে তদারকি করবেন তাঁরা।

সার্বিকভাবে ভোট প্রক্রিয়ার উপর নজর রাখছেন মন্ত্রী সুজিত বসু, রথীন ঘোষ, সাংসদ পার্থ ভৌমিক, জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী, বনগাঁ সাংগঠনিক তৃণমূলের সভাপতি তৃণমূল বিশ্বজিৎ দাস, রাজীব বন্দ্যোপাধ্যায়, ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য প্রমুখ। বনগাঁর ওয়ার রুমেও এঁদের মধ্যে অনেকেই রয়েছেন। ৫০ জনের বেশি দক্ষ কর্মী রয়েছে ওই ওয়ার রুমে। সকাল ৭টা থেকে প্রতিটি বুথের এজেন্টকে ফোন করে ভোটগ্রহণ কেন্দ্রের শুরুর সময়ের পরিস্থিতি জেনে নিচ্ছেন তাঁরা। যেখানে যেমন প্রয়োজন হচ্ছে, সেই মতো স্থানীয় নেতৃত্বকে নির্দেশ দেওয়ার কাজ চলছে ওয়ার রুম থেকে।

ওয়ার রুমে সমস্ত তথ্য এক জায়গায় করা হবে। নির্বাচন কমিশনের পাশাপাশি সেই রিপোর্ট জমা পড়বে রাজ্যস্তরের দলীয় নেতৃত্বের কাছেও। সবমিলিয়ে বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়ছে না তৃণমূল।

আরও পড়ুন: রানাঘাট দক্ষিনে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অযথা লাঠিচার্জের অভিযোগ তৃণমূলের

 

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...