Friday, April 3, 2026

সুপ্রিম-রায়ে সন্দেশখালি তদন্তে ধাক্কা CBI-এর! কেন্দ্রের দাবি উড়িয়ে রাজ্যের পক্ষে মত

Date:

Share post:

রাজ্যের অনুমতি ছাড়া তদন্ত করতে পারবে না সিবিআই। বুধবার, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আর সেই সঙ্গেই স্বস্তিতে রাজ্য সরকার। কারণ, সন্দেশখালি নিয়ে তদন্তে ধাক্কা খেল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। কয়েকদিন আগেই সন্দেশখালি মামলার তদন্ত CBI চালিয়ে যেতে পারবে বলেই জানায় শীর্ষ আদালত। কিন্তু এদিন, বিচারপতি বিআর গভাইয়ের ডিভিশন বেঞ্চ রায়ে জানায়, এক্ষেত্রে তদন্তে সংশ্লিষ্ট রাজ্যের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে।সন্দেশখালিকাণ্ডে সিট তদন্ত করে তদন্ত এগোচ্ছিল রাজ্য। কিন্তু এই বিষয় নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি FIR দায়ের করে। সেই FIR-কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। এদিন বিচারপতি বিআর গভাই (Justices BR Gavai) এবং বিচারপতি কেবি বিশ্বনাথন (KV Vishwanathan) এর ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হয়। দীর্ঘ শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী বলেন, CBI একটি তদন্তকারী সংস্থা হলেও, তাকে অপব্যবহার করছে কেন্দ্র। বেশ কিছু সংবিধানে ধারার উল্লেখ করেন তিনি। পাল্টা যুক্তি সাজায় সিবিআই-ও। যদিও বিচারপতি ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দিয়ে জানায়, মামলায় সিবিআইকে তদন্তের ক্ষেত্রে এবার রাজ্যের অনুমতি নিতে হবে।

৮ মে এই সংক্রান্ত মামলার শুনানি হলেও রায়দান স্থগিত রেখেছিল শীর্ষ আদালত। এদিনের নির্দেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে যেমন ধাক্কা, তেমন স্বস্তি রাজ্যের। আগামী ১৩ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি। সেদিন ফের দুপক্ষের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট।







Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...