Monday, April 6, 2026

চরম নৃশংস: অন্ধ্রপ্রদেশে ৮ বছরের বালিকাকে গণধর্ষণ-খুন, অভিযুক্তরা ক্লাস সিক্স-সেভেনের ছাত্র!

Date:

Share post:

আট বছরের বালিকাকে গণধর্ষণ করে খুন। দেহ ফেলা হল খালে। আর যারা অভিযুক্ত তারা ক্লাস সিক্স-সেভেনের পড়ুয়া। অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) ঘটনায় শিউরে উঠছে দেশ। অভিযোগ, আট বছরের এক পড়ুয়াকে গণধর্ষণের পর তার দেহ খালে ছুড়ে ফেলে তিনকিশোর। শিশুটির দেহের খোঁজে তল্লাশি চলাচ্ছে পুলিশ (Police)।পুলিশ সূত্র অনুযায়ী, রবিবার বাড়ির কাছেরই মুছুমারি পার্কে খেলতে গিয়েছিল ওই বালিকা। কিন্তু সন্ধের পরেও সে বাড়ি না ফেরায় খোঁজাখুজি শুরু করে পরিবার। না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। তদন্তে নেমে স্নিফার ডগও নিয়ে তল্লাশি চালায় পুলিশ। সেই সময়, কুকুরটি ওই তিন কিশোরের কাছে নিয়ে যায় পুলিশকে। তিন কিশোরের মধ্যে ২জনের বয়স ১২ এবং এক জনের ১৩ বছর। ৩জনই এক স্কুলে পড়ে।

তিন কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। পুলিশের দাবি, ধর্ষণ এবং খুনের বিষয়টি স্বীকার করে নেয় তিন কিশোর। পুলিশকে তারা জানায়, বালিকাকে পার্কে একা খেলতে দেখে তার সঙ্গে আলাপ জমায়। তার পর মুছুমারি বাঁধের কাছে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে বালিকাকে ধর্ষণ করে। পর বালিকার অবস্থা থেকে ধরা পড়ে যাওয়ার ভয়ে খুন করে এবং দেহ খালের জলে ফেলে দেয়। এখনও বালিকার দেহ মেলেনি। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্ধ্রপ্রদেশে (Andhrapradesh) আট বছরের কন্যাকে গণধর্ষণ ও আর সেই ঘটনায় অভিযুক্তদের বয়স ১২-১৩! ঘটনায় স্তম্ভিত সবমহল।






Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...