Monday, April 13, 2026

স্লিপ অফ টাং-এ জেলেনস্কি হলেন পুতিন! কমলা হ্যারিস ট্রাম্প!!

Date:

Share post:

সেই যে সেই ট্রাম্পের কাছে মুখোমুখি বিতর্কে পরাজিত হয়েছিলেন, তারপর থেকেই বারবার যেন দিশা হারিয়ে ফেলছেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। একাধিক জায়গায় একাধিক অসংলগ্ন কথা বলার পরে এবার শত্রু-মিত্রও গুলিয়ে ফেলছেন তিনি। ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলির সম্মেলনে এবার তিনি যা করলেন তাতে লজ্জায় মুখ ঢাকতে দেখা গেল তাঁর মন্ত্রিসভার সদস্যদেরও।

ন্যাটোর বৈঠকে বক্তব্য রাখতে ওঠেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। তাঁর পরের বক্তা ছিলেন ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি। বক্তব্যের শেষে বাইডেন বলেন, “আমি এবার মঞ্চ ছেড়ে দিতে চাই ইউক্রেনের রাষ্ট্রপতিকে। যাঁর সাহস আছে, কিছু করে দেখানোর ইচ্ছা আছে। আমি রাষ্ট্রপতি পুতিনকে স্বাগত জানাচ্ছি।” এরপর স্বাভাবিকভাবেই অপ্রস্তুত জেলেনস্কি। বেশ রাগের বশেই তিনি ভুল ধরিয়ে দেন বাইডেনের। এরপর নিজের ভুলের জন্য ক্ষমা চান বাইডেনও।

তবে ভুলের এখানেই শেষ নয়। রয়টার্সের পক্ষ থেকে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, কমলা হ্যারিসের ওপর তাঁর আস্থা আছে কি না। জবাবে তিনি বলেন, “দেখুন, প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা না থাকলে তো আমি ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিতাম না।” বাস্তবে তিনি কমলা হ্যারিসের কথা এখানে বলতে গিয়ে তাঁকে ভুল করে ‘ট্রাম্প’ বলে ফেলেন। যদিও এতকিছুর পরেও তাঁকে নির্বাচন থেকে সরানোর পক্ষপাতি হন ডেমোক্র্যাটদেরই একাংশ।

সাংবাদিক সম্মেলনে বাইডেন ঘন ঘন কাশছিলেন। সংবাদ সম্মেলনের শুরুর দিকে বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি কথার খেই হারিয়ে ফেলছিলেন। শেষের দিকে তাঁর কথাগুলো খুব একটা স্পষ্টভাবে বোঝাও যাচ্ছিল না। তবে বাইডেন জোর দিয়ে বলেছেন, আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দলের হয়ে তিনিই প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংবাদ সম্মেলনে ইসরায়েল-গাজা সংঘাত এবং রাশিয়া ও চীনকে মোকাবিলায় পশ্চিমা দেশগুলোর আরও বেশি সামরিক অস্ত্র তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বাইডেন।

Related articles

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...