Saturday, April 4, 2026

তালডাঙায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেঘোরে প্রা.ণ গেল এক তরতাজা যুবকের

Date:

Share post:

এমনটা যে হতে পারে কখনও ভাবেননি। অথচ সেই অঘটনেই বেঘোরে প্রাণ গেল এক তরতাজা যুবকের। সবসময় চাইতেন পুলিশ কিংবা সেনাবাহিনীতে যোগ দেওয়ার। আর সেই লক্ষ্য নিয়ে নিয়মিত শরীরচর্চা করতেন। এদিন শরীরচর্চা শেষ করে চাষে ব্যবহৃত ডিপ টিউবওয়েলে স্নান করার সময় ঘটে গেল অঘটন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ওই যুবকের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকে এই ঘটনা। এমন ঘটনায় চোখের জলে ভাসছেন সদ্য স্বজনহারা পরিবারের সদস্যরা।
আকাশ সিং, হুগলির তালডাঙা দত্ত কলোনির বাসিন্দা। তিনি স্নাতক। পুলিশ কিংবা সেনাবাহিনীতে চাকরির চেষ্টা করছিলেন। প্রতিদিন চুঁচুড়া ময়দান অথবা স্টেশন সংলগ্ন ধান গবেষণা কেন্দ্রে গিয়ে শরীরচর্চা করতেন। রবিবার সকালে ধান গবেষণা কেন্দ্রের ভিতরে শরীরচর্চা করতে গিয়েছিলেন। দৌড়ঝাঁপ সেরে জমিতে থাকা ডিপ টিউবওয়েলে স্নান করতে যান। সেই সময় কোনওভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর সঙ্গে ছিলেন কয়েকজন বন্ধুবান্ধব ও স্থানীয়রা। তারাই আকাশকে উদ্ধার করেন। তড়িঘড়ি চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই ঘটনা। আকাশের মৃত্যুতে তালডাঙা দত্ত কলোনিতে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয়রা জানিয়েছেন, নিম্নবিত্ত পরিবারের সন্তান আকাশ। তাঁর বাবা লক্ষ্মীনারায়ণ সিং পেশায় দিনমজুর। পরিবারের একমাত্র রোজগেরে তিনি। মা, ভাই ও বোন নিয়ে সংসার আকাশের। পরিবারের বড় ছেলে আকাশ। তাই চাকরি করে বাবাকে আর্থিক সাহায্য করতে চেয়েছিলেন। সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে চাইতেন আকাশ। সে কারণে এক মুহূর্ত সময় নষ্ট না করে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু আচমকা আকাশের মৃত্যুতে শোকে বিহ্বল তার পরিবারের সদস্যরা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...