Saturday, March 28, 2026

বাঙালি হকারদের উচ্ছেদের বিরুদ্ধে পথে নামল ‘বাংলা পক্ষ’

Date:

Share post:

সপ্তাহখানেক আগে প্রশাসনিক বৈঠকে শহরের ফুটপাত দখল করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী সরকারি জমি দখল মুক্ত করারও নির্দেশ দেন তিনি। এরপরই শহরের ফুটপাত দখলমুক্ত করতে পথে নামে প্রশাসন। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় বেআইনি দোকান। সল্টলেক, হাতিবাগান, গড়িয়াহাট, বেকবাগান থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় পুরসভার পক্ষ থেকে অভিযান চালানো হয়।
রবিবার ভূমিপুত্র বাঙালি হকারদের উচ্ছেদের বিরুদ্ধে পথে নামল বাংলা পক্ষ। হাজরা থেকে গড়িয়াহাট মোড় পর্যন্ত এই দাবিতে মিছিল করে তারা। এদিনের মিছিল থেকে ভিন রাজ্যের বেআইনি দখলদারদের উচ্ছেদের দাবি জানান তারা। এরই পাশাপাশি, বাংলার ভূমিপুত্র হকারদের পাশে তারা যে আছেন সে কথাও জানিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বহিরাগত দখলদার উচ্ছেদের দাবিতে, বাঙালি তথা ভূমিপুত্র হকার উচ্ছেদ বন্ধের দাবিতে, বহিরাগত ক্রিমিনাল মুক্ত বাংলা গড়তে কলকাতার রাজপথে বাংলা পক্ষর এই মিছিল নজর কাড়ে।

 

Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...