Monday, February 2, 2026

ঐক্যশ্রী স্কলারশিপ: শুরু দ্বিতীয় থেকে দ্বাদশের আবেদন, শেষ তারিখ কবে?

Date:

Share post:

দ্বিতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠরত খ্রিস্টান, জৈন, ইসলাম, বৌদ্ধ, পার্সির মত সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্যে সোমবার থেকে ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্পে অনলাইনে আবেদন পত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। নিগমের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই আবেদন জমা নেওয়া হচ্ছে। আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন পত্র গ্রহণ করা হবে বলে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংখ্যালঘু শ্রেণীর শিক্ষার্থীরা যাতে শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে পারে তা নিশ্চিত করার জন্যই পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিভাগ ও অর্থ নিগমের তরফে কার্যকরী এক বিশেষ স্কলারশিপ হল ঐক্যশ্রী স্কলারশিপ।
অনুদান প্রদানের সুবিধার খাতিরে ঐক্যশ্রী স্কলারশিপে প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক এবং মেরিট কাম স্কলারশিপ এই তিনটে ভাগে ভাগ করা হয়। ছাত্র-ছাত্রীরা কোন কোর্সে পড়াশোনা করছেন এবং কোন বিষয় নিয়ে পড়াশোনা করছেন তার ওপর নির্ভর করে তারা এই স্কলারশিপের অধীনে অনুদান দেওয়া হয়ে থাকে।উচ্চশিক্ষা এবং পেশাদারি শিক্ষার ক্ষেত্রে এই বৃত্তি পাওয়ার শর্ত— পড়ুয়াকে সর্বশেষ পরীক্ষায় ৫৫% নম্বর পেতে হবে। স্নাতকোত্তরের জন্য দু’বছরে মেলে ৪৮ হাজার টাকা। এমবিবিএস পড়ার জন্য পাঁচ বছরের সময়সীমায় বছরে ২৪ হাজার টাকা করে মেলে। বিএড পড়ার জন্য ১৮ হাজার টাকা করে দু’বছর ধরে মেলে। এ ছাড়াও ইঞ্জিনিয়ারিং পড়ার জন্যেও টাকা পাওয়া যায়।

আরও পড়ুন- চিকিৎসাক্ষেত্রে বাংলার মুকুটে নয়া পালক, এবার শিশুদের ডায়াবেটিক ক্লিনিককে জাতীয় স্বীকৃতি

 

spot_img

Related articles

কোচ ব্যারেটোর রণকৌশলে বেঙ্গল সুপার লিগ খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স

রয়্যাল সিটিকে ৩-২ গোলে হারিয়ে শ্রাচি  আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League )খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স(Howrah Hooghly Warriors)...

পাক বধ করে যুব বিশ্বরকাপের সেমিতে ভারত, বৈভবদের ব্যাটিং নিয়ে থাকল উদ্বেগও

পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে আইসিসি যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত(India)। ম্যাচ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হল না। ৩৩.৩...

১৭ বছর পূর্তি স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় উদ্যোগ

কিশোরদের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় ভূমিকা নিল কলকাতার SRF-এর UPRIGHT 2026 কর্মসূচি। ১৭ বছর পূর্তি এই অনুষ্ঠান রবিবার...

T20 WC: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট, আইসিসির শাস্তির মুখে পড়বে পাকিস্তান?

টি২০ বিশ্বকাপে (T20 World Cup)ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের (Pakistan)। বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার...