Tuesday, February 24, 2026

ভবানীপুরের যদুবাবুর বাজারে হানা টাস্ক ফোর্সের! দামের তালিকা টাঙানোর নির্দেশ

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেঁধে দেওয়া সময় সীমা পার হতে বাকি আর ৩দিন। তাঁর নির্দেশে রাজ্যের সর্বত্রই বাজারে অভিযানে নেমেছে টাস্ক ফোর্স। সঙ্গে এনফোর্সমেন্ট ব্রাঞ্চও। কিন্তু সবজির দাম কি আদৌ কমছে? প্রশ্ন ক্রেতাদের।

দামে হ্রাস টানতে গত কয়েকদিনে মানিকতলা সহ কলকাতার বড় বড় বাজারগুলিতে হানা দিয়েছে টাস্ক ফোর্স। কিছু ক্ষেত্রে ইতিবাচক ফলও মিলেছে। এবার ভবানীপুরের যদুবাবুর বাজার হাজির টাস্ক ফোর্স। শহরের অন্য বাজারগুলির তুলনায় এই বাজারে সমস্ত সবজির দামই গড়ে ১০ থেকে ১৫ টাকা বেশি! কিন্তু কেন? এদিন যদুবাবুর বাজারে অভিযান চালায় টাস্ক ফোর্স। টাস্ক ফোর্স রবীন্দ্রনাথ কোলে বলেন, ‘এরা বলছে, এখানে কোয়ালিটি ভালো, সেজন্য দাম বেশি। কিন্তু আমরা বলেছি, কোয়ালিটি ভালো সন্দেহ নেই। কিন্তু অন্য জায়গায় কোয়ালিটি খারাপ, তা তো নয়। দু’তিনটে দোকান আছে, যারা কোয়ালিটি জিনিস বিক্রি করে। আমরা বলেছি, দামের তালিকা ঢাঙাতে হবে। তাহলেই আর ঝামেলা থাকে না’।

বাদ যায়নি নিউ মার্কেটের সবজি বাজারও। সেখানকার বিক্রেতাদের কাছে টাস্ক ফোর্সের সদস্যরা জানতে চান, ‘দামের তালিকা কোথায়? ক্রেতা এলে ঝোপ বুঝে কোপ মারেন’? সঙ্গে হুঁশিয়ারি, ‘চলবে না ওসব। নিউ মার্কেট থানার ভিতরে ঢুকিয়ে দেবে’।

অভিযান চলছে জেলায় জেলায়ও। আজ, সোমবার সকালে জলপাইগুড়ি দিনবাজার এলাকায় সবজির পাইকারি বিক্রয়কেন্দ্রগুলি যান জেলাশাসক শমা পারভিন। অসাধু সবজি ব্যবসায়ীদের নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। জেলাশাসক জানিয়েছেন, রাজ্য সরকারের সুফল বাংলা প্রকল্পে জেলায় বিভিন্ন প্রান্তে আলু বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

এদিকে পশ্চিম বর্ধমানের বাজারগুলিতে যখন অভিযান চলছে, তখন সবজির দাম পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত দাম কমিয়ে দিচ্ছেন খুচরো ব্যবসায়ীরা। কিন্তু পরের দিনই ফের বাজার অগ্নিমূল্য! এদিন মুর্শিদাবাদের বহরমপুরের বিভিন্ন বাজারের সবজির দম খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা।

আরও পড়ুন- চার বিধায়কের শপথ: রাজ্যপালের উপর চাপ বাড়ালেন স্পিকার বিমান

এর আগে, গত মঙ্গলবার মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠক হয় নবান্নে। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘টমেটো, করোলা, পটল এসবের দাম আকাশ ছোঁয়া। বাজারে যেতে মানুষ ভয় পাচ্ছে। আলুর দাম গত বছর এই সময় ছিল ২২ টাকা, কিন্তু এবারে হয়েছে ৩৫ টাকা। গত বছর এই সময় পেঁয়াজের দাম ছিল ৩৫ টাকা। রসুন আগেরবারের ছিল ২০০ টাকা এবার হয়েছে ২৮০ টাকা। বেগুন, গুন কি আমি জানিনা, আগেরবার ছিল ১২০ টাকা এখনো হচ্ছে ১৪০ টাকা। কাঁচা লঙ্কা আগে ছিল ৬০ টাকার এবার হয়েছে ৪৫ টাকা একটু কম হয়েছে। টমেটো গতবার ছিল একশো কুড়ি এখানে ৮০ এখন। পটল গতবার ছিল ৫৫, এবার হয়েছে ৩৫।’ সঙ্গে কড়া নির্দেশ, ‘১০ দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে’। সেই সময়সীমার আজ সোমবার ছিল সপ্তম দিন।

 

spot_img

Related articles

প্রকাশিত জেইই মেইন ২০২৬-এর দ্বিতীয় পত্রের ফলাফল, নজর কাড়ল বাংলার পড়ুয়ারা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুরে প্রকাশিত হল ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা জেইই মেইন ২০২৬-এর জানুয়ারি সেশনের দ্বিতীয় পত্রের...

ISF-এর সঙ্গে জোটের সিদ্ধান্ত বামেদের: নওশাদের সঙ্গে বৈঠক বিমান-সেলিমের, বুধে আসন রফা

জোটের মুখ রক্ষায় একজন বিধায়কই আছেন বিধানসভায়। কংগ্রেস আগেই হাত ছেড়েছে। সেই কারণে আইএসএফ-কে আর হাত ছাড়া করতে...

ভারতের হারের মধ্যেই চিন্তা বাড়াল হরমনপ্রীতের চোট

টি২০ সিরিজ জয়ের পর একদিনের সিরিজের শুরুতে হার ভারতের মহিলা(India Women) দলের। অস্ট্রেলিয়ার(Australia W vs India W) বিরুদ্ধে...

অপ্রত্যাশিত তুষারপাত, বরফে ঢাকল সান্দাকফু

দার্জিলিং (Darjeeling) জেলার সান্দাকফু (Sandakfu) এলাকায় সোমবার গভীর রাত থেকে তুষারপাত (snowfall) শুরু হওয়ায় হঠাৎ করেই বদলে গিয়েছে...