Saturday, April 4, 2026

জ্যোতিপ্রিয়র মেডিক্যাল রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

Date:

Share post:

রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেডিক্যাল রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন, জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য পরীক্ষা করিয়ে রিপোর্ট জমা দিতে হবে প্রেসিডেন্সি জেলের মেডিক্যাল সুপারকে। আগামী ২ অগাস্টের মধ্যে রিপোর্ট জমা করতে হবে হাই কোর্টে। ওইদিনই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

আদালত সূত্রে জানা গিয়েছে,অসুস্থতার কারণে চিকিৎসার জন্য অন্তত একমাস জামিনে মুক্তির আর্জি জানিয়েছিলেন জ্যোতিপ্রিয়র আইনজীবী। ওই মামলাতেই মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষ এই নির্দেশ দিয়েছেন। দু’সপ্তাহের মধ্যে প্রাক্তন মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করে অগাস্টে মামলার পরবর্তী শুনানির দিন আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।জেলবন্দি প্রাক্তন মন্ত্রীর আইনজীবী মিলন মুখোপাধ্যায় এদিন আদালতে বলেন, নানান রোগের জন্য জ্যোতিপ্রিয়র ওজন কমেছে। একাধিক রোগে ভুগছেন তিনি। কিডনির অবস্থা খুব খারাপ। প্রতিদিন শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। জেলের বাইরে তার যথাযথ চিকিৎসার প্রয়োজন। তিনি আদালতে অভিযোগ করেন, এর আগে একটা পরীক্ষার জন্য প্রেসিডেন্সি জেলে আবেদনের পরেও কাজ হয়নি। এই প্রসঙ্গে ইডির আইনজীবী আদালতে বলেন, বাইরে পরীক্ষা করানোর আগে দেখা দরকার, জেল হাসপাতালে সেগুলো করা সম্ভব কি না। এরপরই পুরো বিষয়টি পর্যালোচনা করে বিচারপতি জ্যোতিপ্রিয়র মেডিক্যাল টেস্টের অনুমতি দেন।

প্রসঙ্গত, জেলবন্দি প্রাক্তন মন্ত্রীর আইনজীবী মিলন মুখোপাধ্যায় এদিন আদালতে বলেন, তাঁর মক্কেলের ওজন কমেছে। একাধিক রোগে ভুগছেন তিনি। কিডনির অবস্থা ভাল নয়। প্রতিদিন শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। জেলের বাইরে তাঁর যথাযথ চিকিৎসার প্রয়োজন রয়েছে। আদালতে তিনি এও অভিযোগ করেন, এর আগে একটা পরীক্ষার জন্য প্রেসিডেন্সি জেলে আবেদনের পরেও কাজ হয়নি। যদিও ইডির আইনজীবী আদালতে বলেন, বাইরে পরীক্ষা করানোর আগে দেখা দরকার, জেল হাসপাতালে সেগুলো করা সম্ভব কিনা। এরপরই বিচারপতি জ্যোতিপ্রিয়র মেডিক্যাল টেস্টের অনুমতি দেন।

রেশন দুর্নীতি মামলায় আনুমানিক প্রায় ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি ইডির আধিকারিকদের। গত ২৬ অক্টোবর রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক ।বাড়িতে প্রায় ২১ ঘণ্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর রাত ৩টে নাগাদ তৎকালীন মন্ত্রীকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারীরা। রেশন দুর্নীতি মামলায় আটাকল মালিক বাকিবুর রহমান গ্রেফতার হওয়ার পরই জ্যোতিপ্রিয় মল্লিকের নাম সামনে আসে। এর আগে একাধিক বার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে জামিন চেয়েছেন জ্যোতিপ্রিয়। তবে এখনও তার জামিন মঞ্জুর করেনি আদালত। গ্রেফতার হওয়ার পর চিকিৎসার কারণে দীর্ঘদিন এসএসকেএম হাসপাতালে ছিলেন তিনি। সেখান থেকে তাঁর ঠিকানা এখন প্রেসিডেন্সি সংশোধনাগার। কিন্তু সেখানে তার যথাযথ চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন তার আইনজীবী।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...