Wednesday, April 1, 2026

চাঁদের গভীরে গুহার খোঁজ! মহাকাশ বিজ্ঞানের বড় সাফল্য

Date:

Share post:

মহাকাশের অজানা রহস্য নিয়ে মানুষের কৌতুহল আর বিস্ময় কিছুতেই কমার নয়। প্রতিদিন নতুন নতুন উদ্ভাবনে সৌরজগতকে আরও কাছ থেকে চেনার চেষ্টা করে চলেছেন বিজ্ঞানীরা। এরমধ্যে অন্যতম আকর্ষণ চাঁদকে (Moon) ঘিরে। তাই কখনও চন্দ্রযান (Chandrayaan ) আবার কখনও রোবট পাঠিয়ে ভারত কিংবা আমেরিকা পৃথিবীর উপগ্রহের রহস্যভেদের চেষ্টা চালিয়ে গেছে। এবার বড় সাফল্য। চাঁদের মাটি থেকে অন্তত ১০০ মিটার গভীরে এই প্রথম গুহার সন্ধান (Cave found on Moon) পেলেন মহাকাশ বিজ্ঞানীরা! তাহলে কি চাঁদে মানুষের বসবাস আর সময়ের অপেক্ষা মাত্র?

লুনার রিকনেইস্যান্স অরবিটার (Lunar Reconnaissance Orbiter) নামক একটি ব়্যাডার থেকে এই তথ্য জানিয়েছে নাসা (NASA)। নেচার অ্যাস্ট্রোনমি (Nature Astronomy) নামক এক জার্নালে এই সংক্রান্ত একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। তারপর থেকেই রীতিমতো হইচই পড়ে গেছে। নয়া আবিষ্কৃত চাঁদের গুহাটি ৪৫ মিটার চওড়া মুখের এবং ৮০ মিটার লম্বা। আয়তনে প্রায় ১৪টি টেনিস কোর্টের সমান। নাসার বিজ্ঞানীরা বলছেন চাঁদের মাটির ১৫০ মিটার নীচ পর্যন্ত গভীর এই গুহা। অ্যাপোলো-১১ এর মহাকাশযানে করে নীল আমস্ট্রং চাঁদের ঠিক যেখানে নেমেছিলেন, সেখান থেকে ৪০০ কিলোমিটার দূরে এই গুহা বলেই জানা যাচ্ছে। লাভা উদগীরণের ফলে এই গুহা তৈরি হয়েছে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। এই খবর প্রকাশ্যে আসতেই ব্রিটিশ মহাকাশচারী হেলেন শারমান জানিয়েছেন, শুধু একটা নয় একাধিক গুহা থাকতে পারে চাঁদে। এক্ষেত্রে আগামী ২০ বা ৩০ বছরের মধ্যে মানুষ সেখানে গিয়ে বসবাস করতে পারবে বলে আশাবাদী হেলেন। তবে চাঁদের মাটিকে বসবাসযোগ্য মহাকাশচারীদের আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে গেলে সেখানকার গঠন সম্পর্কে নিশ্চিত হতে হবে বিজ্ঞানীদের যা খুব একটা সহজ কাজ নয়।


Related articles

একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটোর গ্যাসের, ভাড়া বৃদ্ধির পথে চালকরা! 

এলপিজি সিলিন্ডারের পর এবার দেশজুড়ে অটোর গ্যাসের দাম বাড়ল। মার্চ মাসে তিনবার দাম বৃদ্ধির পর এপ্রিলের প্রথম দিনেই...

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি নিয়ে প্রসেনজিতের বাড়িতে মিটিং, হাজির প্রিয়াঙ্কাও 

জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারীর সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনার সঠিক...

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...