Saturday, April 4, 2026

শহরে ঢুকবে না পণ্যবাহী গাড়ি! মহরমের আগে নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

Date:

Share post:

রাত পোহালেই গোটা দেশের মতো এ রাজ্যেও পালিত হবে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় পরব মহরম (Maharam)। এবার মহরমে জাতীয় ছুটি ঘোষণা করেছে কেন্দ্র। এদিকে শহরের বিভিন্ন প্রান্তে তাজিয়ার প্রস্তুতির জন্য পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। ছাড় দেওয়া হল শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যে।

মহরম (Maharam) উপলক্ষ্যে কলকাতায় বিভিন্ন জায়গায় বের হয় তাজিয়া। কলকাতা পুলিশের নির্দেশিকায় উল্লেখ, আজ, মঙ্গলবার বিকেল ৪ টে থেকে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া আর কোনও পণ্যবাহী গাড়ি শহরে প্রবেশ বা চলাচল করতে পারবে না। এমনকী, প্রয়োজনে শহরের যেকোনও রাস্তায় তাত্‍ক্ষনিক নির্দেশিকা জারি করে আটক কিংবা ঘুরিয়ে দেওয়া হতে পারে গাড়ি।

নির্দেশিকার আরও উল্লেখ, যে গাড়িগুলি কলকাতার একেবারে কাছে চলে আসবে, সেই গাড়িগুলিকে নিবেদিতা সেতু ও বিদ্যাসাগর সেতুর ধারে ট্রাফিক গার্ডে আটকে অপেক্ষায় রাখা হবে। বৃহস্পতিবার ভোর ৫টার পর ফের গাড়িগুলি প্রবেশ করতে পারবে শহরে। তবে ওই গাড়িগুলিতে যদি পচনশীল বা অত্যাবশ্যকীয় পণ্য থাকে, সেক্ষেত্রে ছোট গাড়িতে করে সেই পণ্য প্রবেশ করানো হবে শহরে।

আরও পড়ুন: ৪২ হাজার চাকরির নিয়োগের তালিকা জমা দেওয়ার নির্দেশ বিচারপতি সিনহার

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...