Friday, April 3, 2026

থমথমে মানিকচক, ১২ ঘণ্টার বনধ এনায়েতপুর এলাকায়

Date:

Share post:

বিদ্যুৎ বিভ্রাটের জেরে মানিকচক (Manikchalk) ব্লকের এনায়েতপুর এলাকায় দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভের পর এবার ১২ ঘণ্টার বনধ পালন সিপিএমের। সকাল থেকেই মানিকচকের এনায়েতপুর এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ , যানবাহনের সংখ্যাও যথেষ্ট কম। পুলিশ পরিস্থিতির দিকে নজর রাখছে। গত কয়েক দিন ধরে মালদহের মানিকচকে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিভ্রাট চলছে বলে অভিযোগ করে বৃহস্পতিবার মালদহের মানিকচকে ১০টি জায়গায় পথ অবরোধ করা হয়। পুলিশ কর্মীদের উপর ক্ষিপ্ত এলাকাবাসী চড়াও হয় এবং ব্যাপকভাবে মারধর করা হয় বলে অভিযোগ। অবরোধ তুলতে গিয়ে মাথা ফাটে মানিকচক থানার আইসির। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। এলাকায় নামানো হয় ব়্যাফ। কী কারণে গুলি চালাতে হল পুলিশকে, তা জানতে চেয়ে রিপোর্ট তলব করেছে নবান্ন।

বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)জানান, মানিকচকের এনায়েতপুরে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। এটি কোনও লোডশেডিংজনিত ঘটনা নয়। পশ্চিমবঙ্গের কোথাও কোনও লোডশেডিং হয় না। ওই এলাকায় উন্নতমানের বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আর মাত্র ৩টি টাওয়ার বসানোর কাজ বাকি রয়েছে। মালদহ পাওয়ার গ্রিড থেকে মানিকচক পর্যন্ত 132 KV HT Line করার জন্য ৮৯টি টাওয়ারের মধ্যে ৮৬টির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি ৩টি টাওয়ার বসানো নিয়ে সমস্যা।ইংলিশবাজারে কিছু স্থানীয় মানুষের অসহযোগিতার জন্য তিনটি টাওয়ার বসানোর কাজ করা যাচ্ছে না।


Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...