Saturday, April 4, 2026

পোশাক নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভ.র্ৎসনা আইনজীবীকে

Date:

Share post:

ভারতের প্রধান বিচারপতির ভর্ৎসনার মুখে পড়লেন এক আইনজীবী। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় শুক্রবার এক আইনজীবীকে নেকব্যান্ড ছাড়া আদালত কক্ষে ঢোকায় চরম ভর্ৎসনা করেছেন। আসলে নিয়ম অনুযায়ী কালো কোট সহ নেকব্যান্ড আইনজীবীদের পোশাকের অন্যতম অংশ। এ দিন প্রধান বিচারপতির এজলাসে ওই আইনজীবী একটি মামলায় নিজের সওয়ালে জরুরি শুনানির আর্জি জানান। সেই সময়ই ভারতের প্রধান বিচারপতি ওই আইনজীবীর পোশাক নিয়ে অসন্তুষ্ট হন। ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, দ্রুত মামলার শুনানি চেয়ে একটি ইমেল পাঠান। কিন্তু আপনার নেকব্যান্ড কোথায়? এটা কি কিছু ফ্যাশন প্যারেড চলছে? বার অ্যান্ড বেঞ্চ এই রিপোর্ট করেছে।

যদিও প্রধান বিচারপতির প্রশ্নের জবাবে ওই আইনজীবী যুক্তি খাড়া করার চেষ্টা করেন যে, তাড়াহুড়োর জন্য নেকব্যান্ড পড়তে পারেননি তিনি। কিন্তু তার বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি প্রধান বিচারপতি। তিনি ওই আইনজীবীকে কড়া ভাষায় বলেন, দুঃখিত, আপনি সঠিক পোশাকে না থাকলে আপনার কথা শুনতে পারব না।প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তাকে প্রশ্ন করেন,আদালতে কি ফ্যাশন প্যারেড চলছে? আইনজীবীরা আদালত কক্ষে কি পোশাক পড়বেন তার জন্য বার কাউন্সিল অফ ইন্ডিয়ার নির্দিষ্ট নিয়ম রয়েছে। নিয়ম অনুসারে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অধস্তন আদালত, ট্রাইব্যুনালে উপস্থিত আইনজীবীরা এমন পোশাক পরবেন, যা হবে শান্তির এবং মর্যাদাপূর্ণ।

আইনজীবীরা একটি কালো বোতামযুক্ত কোট, চাপকান, কালো শেরওয়ানি এবং গাউন সহ সাদা নেক ব্যান্ড পড়েন। এছাড়াও থাকে একটি কালো খোলা ব্রেস্ট কোট। জিন্স ব্যতীত কালো লম্বা ট্রাউজার পরেন আইনজীবীরা। সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, নিম্ন আদালত, দায়রা আদালত বা সিটি সিভিল কোর্ট ছাড়া অন্য আদালতে নেকব্যান্ডের বদলে কালো টাই পরা যেতে পারে।মহিলা আইনজীবীদের জন্যও পোষাকবিধি নির্ধারিত রয়েছে। সাদা কলার দেওয়া ফুলহাতা ব্লাউজ, সাদা শাড়ি, ফুল হাতা জ্যাকেট, সাদা নেকব্যান্ড এবং অ্যাডভোকেট গাউন পড়তে হয় মহিলা আইনজীবীদের। শাড়ির বদলে দোপাট্টা সহ চুড়িদার কুর্তা বা সালোয়ার-কুর্তাও পড়া যেতে পারে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...