Friday, April 3, 2026

রবিবাসরীয় সকালে মহানগরীতে জনস্রোত, ‘দিদি বন্দনা’য় মুখরিত ধর্মতলা

Date:

Share post:

কোথাও বাংলার মুখ্যমন্ত্রীর (CM ) জনমুখী প্রকল্প নিয়ে একুশের ট্যাবলো, কোথাও ঢাকের তালে মিশে গেল গিটারের ছন্দ – এ ছবি রবিবাসরীয় ধর্মতলার। ঘড়ির কাঁটা সবেমাত্র ন’টা ছুঁয়েছে। তৃণমূল কংগ্রেসের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দুপুর বারোটা নাগাদ উপস্থিত হবেন বলে খবর। কিন্তু সকাল সাতটা থেকেই ধর্মতলার মেজাজ তুঙ্গে। কখনও মাইক্রোফোন হাতে ‘দিদি তুমি এগিয়ে চলো’র সুরেলা স্লোগান আবার কখনও খোল-করতালে মমতা বন্দনা। কেউ সেজেছেন লক্ষ্মী ,কেউ আবার সম্প্রীতির বার্তা দিতে মন্দির মসজিদ গির্জার কাট আউট তৈরি করেছেন। একুশে জুলাই তৃণমূলের (TMC)মেগা কর্মসূচি ঘিরে কর্মী সমর্থকদের উন্মাদনা চোখে পড়ার মতো।

লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনে রাজ্যে সবুজ ঝড়। ট্রেনে, বাসে, নদীপথে এমনকি সাইকেলে করেও জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন একুশের সমাবেশে। ভিড় বাড়ছে কলকাতায়। উত্তরবঙ্গ থেকে বড় জমায়েত হবে বলে আশাবাদী দল। পায়ে পায়ে ধর্মতলার জনস্রোতে মিশেছে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী, বিধবা ভাতার প্ল্যাকার্ড, ফ্লেক্স, ফেস্টুন। সকলের মুখেই ‘জয় বাংলা’ স্লোগান।

ভোটে সাফল্যের পর কী বার্তা দেবেন সুপ্রিমো তা শুনতে আগ্রহী তৃণমূলের সৈনিকরা। কলকাতার সভামঞ্চ থেকে বাজেট অধিবেশনের আগেই দিল্লিতে কোন বিশেষ বার্তা পৌঁছে যাবে? তৃণমূলের হাইভোল্টেজ সভায় আজ কী চমক অপেক্ষা করছে তা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।


Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...