Friday, April 3, 2026

Budget 2024: কেন বঞ্চিত বাংলা? বৈষম্যের জবাব দেবে মানুষ: তোপ অভিষেকের

Date:

Share post:

Budget 2024-এ বঞ্চিত বাংলা। পাশের রাজ্য বিহারকে ভরে দিলেও পশ্চিমঙ্গের ঝুলি শূন্য রেখেছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার, লোকসভায় Budget 2024 কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশের পরেই বঞ্চনা নিয়ে তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মন্তব্যকে হাতিয়ার করে অভিষেক বলেন, “শুধু নিজেদের সরকারকে বাঁচাতে বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজ বরাদ্দ করেছে। কোন রাজ্য কত বরাদ্দ পাচ্ছে, তা নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু বাংলা কেন বঞ্চিত হবে?” এই বিষয় নিয়ে বুধবার দলের তরফ থেকে লোকসভায় ঝড় তুলবেন অভিষেক।সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ভরাডুবি হয়েছে। ১২টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ না করায় তীব্র আক্রমণ করেন তৃণমূল সাংসদ। এই বাজেটকে, ”এটি জিরো গ্যারান্টি এবং জিরো ওয়ারেন্টি-সহ একটি নিষ্ফলা বাজেট” বলে মন্তব্য করেন তিনি। এর পরেই তোপ দেগে অভিষেক বলেন, ”বিজেপি সরকার বাংলাকে ক্রমাগত বঞ্চিত করেছে। বাংলা থেকে নির্বাচিত ১২ জন বিজেপি সাংসদ বাংলার জন্য কিছু বরাদ্দ এনেছেন? না! নেট ফল শূন্য। বাংলা প্রতিনিয়ত নিপীড়ত ও বঞ্চিত।”

এর পরেই বিরোধী দলনেতার মন্তব্যের প্রসঙ্গ টেনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ”শুভেন্দু অধিকারী কিছু দিন আগে যা বলেছিলেন ‘জো হামারে সাথ, হাম উনকে সাথ’ তা আজ প্রমাণিত। শুধু নিজেদের সরকারকে বাঁচাতে তারা (বিজেপি) বিহার ও অন্ধ্রপ্রদেশে বিশেষ প্যাকেজ বরাদ্দ করেছে। কোন রাজ্য কত বরাদ্দ পাচ্ছে, তা নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু বাংলা কেন বঞ্চিত হবে?”

অভিষেকের (Abhishek Banerjee) কথায়, ”স্বাধীনতা সংগ্রাম থেকে নবজাগরণ- সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বাংলা। জন্ম দিয়েছে নির্ভীক ও মুক্তিযোদ্ধাদের। কিন্তু সেই বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। বাংলার মানুষ আবার জবাব দেবে। আবার জবাব দেবে।”






Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...