Monday, April 6, 2026

নিট কেলেঙ্কারি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার প্রমাণ, কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

২১- এর মঞ্চ থেকেই নিট দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ফের একবার এই একই বিষয়ে সংসদে গর্জন তুললেন তিনি। নিটের মত সর্ব ভারতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা সুষ্ঠভাবে আয়োজন করতে না পারা যে আসলেই কেন্দ্রের অক্ষমতা সেকথা এদিন ফের একবার চোখে আঙুল দিয়ে স্পষ্ট করে দেন অভিষেক।

অভিষেক এদিন বলেন, মোদিজির তৃতীয় সরকার, হারিয়ে গিয়েছে শিক্ষার অধিকার। এই সরকার পড়ুয়াদেরও বঞ্চিত করে। কমপক্ষে ৩৩ লক্ষ মেধাবী ছাত্রের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়েছে বিজেপি। সংসদে বিরোধীরা আলোচনার দাবি জানালেও প্রধানমন্ত্রী এই নিয়ে একটাও শব্দ খরচ করেনি। বাংলার মুখ্যমন্ত্রী মেডিক্যাল পরীক্ষা আয়োজনের দায়িত্ব রাজ্যের হাতে তুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন। কিন্তু তাতেও কেন্দ্রীয় সরকার কোনও মন্তব্য করেনি। বঞ্চনার একগুচ্ছ যুক্তি সামনে দাঁড় করিয়ে অভিষেকের সংযোজন, সারা দেশে কেন্দ্রীয় বিদ্যালয়ে ১২ হাজারেরও বেশি শূন্যপদ পূরণের অপেক্ষায় রয়েছে, দেশ জুড়ে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণিতে ৭ লক্ষ ৫০ হাজার শিক্ষকের পদ খালি রয়েছে। শুধুমাত্র উত্তরপ্রদেশেই ১ লক্ষ ২০ হাজারেরও বেশি শিক্ষকের পদ শূন্য রয়েছে। দেশ জুড়ে আত্মঘাতীদের মধ্যে ৮ শতাংশের বেশি পড়ুয়ারা। প্রতিবছর প্রায় ১৩ হাজার ছাত্র-ছাত্রী প্রাণ হারায়। কিন্তু কেন্দ্রের সরকারের সেই বিষয়ে কোনও হেলদোল নেই।

আরও পড়ুন- মোদি সরকারের ভাঁওতার বাজেটের সমালোচনায় লোকসভায় অভিষেকই যেন ‘বিরোধী দলনেতা’!

 

Related articles

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...