Sunday, February 22, 2026

পুজোর অনুদানের টাকা প্রতিমা, মণ্ডপে ব্যয় করা যায় না! খরচ কোন খাতে?

Date:

Share post:

এবারও দুর্গাপুজোয় (Durga Pujo) ক্লাবগুলির উদ্যোক্তরাদের জন্য “কল্পতরু” ভূমিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একলাফে অনেকটাই বাড়িয়ে দিয়েছেন পুজো অনুদান। এবার রাজ্যের ৪৩ হাজারের বেশি পুজো কমিটিগুলিকে ৮৫ হাজার টাকা করে অনুদান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যা বাড়িয়ে আগামী বছর ১ লক্ষ টাকা করা হবে। ছোট বা মাঝারি পুজোগুলির জন্য এই অনুদান কম নয়। দারুণভাবে উপকৃত হবেন পুজো উদ্যোক্তারা। মুখ্যমন্ত্রীর এমন ঘোষণায় বেজায় খুশি পুজো কমিটিগুলি।

কিন্তু এই অনুদানের কিছু নিয়ম আছে। এই অর্থ নির্দিষ্ট খাতে খরচ করতে হবে। এবং সেই হিসেব প্রশাসনের কাছে জমা করতে হয়। অর্থাৎ, সরকারি এই অনুদান নিজেদের খেয়াল খুশি মতো খরচ করা যায় না। জেনে রাখা দরকার, দুর্গাপুজোর (Durga Pujo) জন্য অনুদান দেওয়া হলেও সে টাকা পুজোয় ব্যয় করা যায় না। অর্থাৎ প্রতিমা কেনা থেকে মণ্ডপ, লাইট, মাইক বা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যয় করা যায় না। এমনকি, দশকর্মা ও পুরোহিতকে এই অনুদান থেকে টাকা দেওয়া যায়না। খরচ দেখাতে হবে সাধারণ মানুষের স্বার্থে কিছু করার জন্য। সেই মর্মে নথিও জমা করতে হবে। তবেই মিলবে পরের বছরের অনুদান।

যখন করোনা ছিল, তখন স্যানিটাইজার, মাস্ক কিনে তার বিল জমা দেওয়া হয়েছিল। গরিব মানুষকে বস্ত্রদানের বিলও দেওয়া গিয়েছিল। প্রথম দিকে অবশ্য হিসাব জমা দেওয়ার এত কড়াকড়ি ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুজো উদ্যোক্তাদের ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া শুরু করেছিলেন ২০১৮ সালে। তখনই পুজো বাবদে বিদ্যুতের বিলে ২৫ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হয়েছিল। ২০১৯ সালে অনুদানের পরিমাণ ২৫ হাজার টাকা এবং করোনার সময়ে এক লাফে ৫০ হাজার টাকা করা হয়। ২০২২ সালে তা বেড়ে ৬০ হাজার এবং ২০২৩ সালে ৭০ হাজার টাকা করা হয়। এবার অনুদান বেড়ে হয়েছে ৮৫ হাজার টাকা। মাঝখানের সময়ে অনুদানপ্রাপ্ত পুজো কমিটির সংখ্যাও বেড়েছে।

নিয়ম অনুযায়ী এখন পুলিশের ‘আসান’ অ্যাপের মাধ্যমে আবেদন করতে হয়। সেখানে একসঙ্গে সব রকম প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া যায়। কমপক্ষে দশ বছর ধরে পুজো চলছে, এমন কমিটিগুলি পুজোর অনুদানের আবেদন করতে পারে। গোটা রাজ্যে যত পুজো রয়েছে, তাদের স্থানীয় থানায় হিসাব জমা দিতে হয় পুজোর পরে।

আরও পড়ুন: ঢাকার রাজপথে পুলিশি টহলদারি, মৃত বেড়ে ২০১!

 

spot_img

Related articles

সোম থেকে SIR নিষ্পত্তিতে ৯৫ বিচারক, বিধানসভা ভিত্তিক আধিকারিক: রবিতেই প্রশিক্ষণ

সুপ্রিম কোর্টের নির্দেশের পরই শুরু কলকাতা হাই কোর্টের তৎপরতা। অল্প সময়ে কীভাবে প্রায় ৫০ লক্ষ লজিকাল ডিসক্রিপেন্সি সমস্যার...

আফগান সীমান্তে এয়ার স্ট্রাইক পাকিস্তানের, হামলার জবাব দিতে তৈরি তালিবান

আফগানিস্তানের আকাশে পাক সেনার এয়ার স্ট্রাইক, এফ ১৬ যুদ্ধবিমান বেছে বেছে গুঁড়িয়ে দিল সাতটি জায়গা (Pakistan air strike...

রবিবাসরীয় সকালে ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত ৫ পুলিশকর্মী

ওডিশার (Odisha) ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৫ পুলিশকর্মী। রবিবার সকালে দ্রুত গতিতে ছুটে এসে একটি ট্রেলার কর্তব্যরত...

বসন্তে বৃষ্টির পূর্বাভাস, রবিবাসরীয় কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা 

দোলের আগে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহের গোড়াতেই ভিজতে পারে দক্ষিণবঙ্গের কয়েক জেলা, এ সম্ভাবনার কথা আগেই জানিয়েছে...