Monday, April 6, 2026

বৃষ্টি বিপর্যস্ত দিল্লি, জলমগ্ন কোচিং সেন্টারে মৃত ৩ পড়ুয়া! 

Date:

Share post:

পশ্চিম দিল্লির রাজেন্দ্রনগরের (Rajendra Nagar, West Delhi) এক কোচিং সেন্টারে জলে ডুবে মৃত্যু হল ৩ পড়ুয়ার। পুলিশ জানিয়েছে, কোচিং সেন্টারটির বেসমেন্টে একটি লাইব্রেরি ছিল। সেখানে বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী সিভিল সার্ভিস পরীক্ষার জন্য পড়াশোনা করছিলেন। প্রবল বৃষ্টির সময়ে হঠাৎই বেসমেন্টে জল ঢুকতে শুরু করে। জলমগ্ন বেসমেন্টে (Coaching centre basement flooded) মৃতদের মধ্যে দুজন মহিলা এবং একজন পুরুষ বলে পুলিশ সূত্রে জানা গেছে।

শনিবার সন্ধ্যা নাগাদ ‘রাও’স আইএএস স্টাডি সার্কল কোচিং সেন্টার’-এর বেসমেন্টে জল জমার খবর যায় দমকলের কাছে। জানা যায় বেসমেন্টে জল ঢুকে আসবাবপত্র ভাসতে শুরু করেছে। তড়িঘড়ি পাঁচটি ইঞ্জিন পাঠায় দমকল। উদ্ধারকাজে যোগ দেয় জাতীয় বিপর্যয় মোকাবেলা দফতরের (NDRF) কর্মীরাও। দড়ির সাহায্যে বেশ কিছু পড়ুয়াদের উদ্ধার করা হয়। জলে ডুবেই মৃত্যু হয় তিনজনের। মধ্যরাত পর্যন্ত চলে উদ্ধার কাজ।ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...