Monday, April 6, 2026

‘অমানবিক’ বিলাসিতা! দমকলকর্মীর পিঠে চড়ে এলাকা ঘুরলেন মোদিরাজ্যের বিজেপি নেতা

Date:

Share post:

ভিআইপি নেতা-মন্ত্রীদের মাটিতে পা পড়ে না! আর এমন বিলাসিতা বোধহয় সম্ভব কেবলমাত্র মোদিরাজ্যেই। গুজরাতে বিজেপি নেতাদের বিলাসিতা যে কোন জায়গায় পৌঁছেছে সুরাতের একটি ঘটনাতেই তা প্রামাণিত। পায়ে হেঁটে নয়, ডেপুটি মেয়র জলমগ্ন এলাকা পরির্দশন করলেন এক দমকলকর্মীর পিঠে চেপে।

গুণধর এই ডেপুটি মেয়রের নাম নরেন্দ্র দেশাই। এই বিজেপির নেতার পরনে ছিল সাদা জামা, কালো ট্রাউজার্স এবং পায়ে কালো বুট। বর্ষায় জল-কাদায় নামতে ঘোর আপত্তি তাঁর। অগত্যা হুকুম করলেন এক দমকলকর্মীকে। চাকরি বাঁচাতে ওই দমকলকর্মী বিজেপি নেতাকে পিঠে চড়িয়েই হাঁটতে শুরু করলেন জলে ডুবে যাওয়া রাস্তা দিয়ে। এই ঘটনায় স্তম্ভিত সাধারণ মানুষ। নিন্দার ঝড় উঠেছে নানা মহলে। ছড়িয়ে পড়েছে গেরুয়া নেতার এই অমানবিক আচরণের ভিডিও।

আরও পড়ুন- কল্যাণীর জেএনএম হাসপাতালে ‘ভুয়ো’ মহিলা চিকিৎসকের পর্দাফাঁস! গ্রেফতার ২

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...