Friday, April 3, 2026

নাদালকে উড়িয়ে অলিম্পিক্সের তৃতীয় রাউন্ডে জোকোভিচ

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সের সিঙ্গেলসের তৃতীয় পর্বে চলে গেলেন নোভাক জোকোভিচ। এদিন দ্বিতীয় রাউন্ডে জোকার হারিয়ে দিলেন রাফায়েল নাদালকে। ম্যাচের ফলাফল ৬-১, ৬-৪। ১ঘণ্টা ৪৩ মিনিটের লড়াইয়ে শেষ হাসি হাসেন জোকোভিচ।

এদিন অলিম্পিক্সের দ্বিতীয় রাউন্ডে ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী রাফায়েল নাদালের মুখোমুখি হয়েছিলেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জোকোভিচ। এই ম্যাচ দেখতে ভিড় করেন টেনিস প্রেমীরা। দেশের হয়ে খেলতে নামা বিশ্বের অন্যতম দুই সেরা খেলোয়াড়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশাও ছিল অনেক। তবে ম্যাচে তেমন দাগ কাটতে পারলেন না নাদাল। সহজ জয় পান জোকার। প্রথম সেটে ৩৯ মিনিটে ৬-১ ব্যবধানে নাদালকে উড়িয়ে দেন জোকোভিচ।

এরপর দ্বিতীয় সেটে ম্যাচে ফেরার চেষ্টা করেন নাদাল। তবে দ্বিতীয় সেটেও পারেননি তিনি। ১ ঘণ্টা ৪ মিনিটের লড়াইয়ে ৬-৪-এর ব্যবধানে ম্যাচ জিতে নেন জোকোভিচ। এই জয়ের ফলে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন জোকার।

আরও পড়ুন- অলিম্পিক্সের দ্বিতীয় ম্যাচে ধাক্কা ভারতের, ১-১ গোলে ড্র আর্জেন্তিনার সঙ্গে


Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...