Saturday, April 4, 2026

ইতিহাস ছুঁয়ে মোহনবাগান দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানে মোহনবাগান রত্ন সৌরভ

Date:

Share post:

আজ ২৯ শে জুলাই মোহনবাগান দিবস। উত্তর কলকাতার মোহনবাগান লেন থেকে ময়দানে ক্লাবের তাবু পর্যন্ত সকালে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা।

১৯১১ সালের এই দিনেই ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে প্রথমবার আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। ধুলোয় মিশেছিল ব্রিটিশ ঔদ্ধত্য। মোহনবাগান দিবস উপলক্ষ্যে সকাল থেকে ময়দানের সবুজ-মেরুণ তাবুতে শুরু হয় নানা অনুষ্ঠান। পতাকা উত্তোলন, অমরজ্যোতি প্রজ্জ্বলন থেকে বিকেলে হল বর্ণাঢ্য অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায় , মদন মিত্র, সচিব দেবাশিস দত্ত, প্রাক্তন ফুটবলার বিদেশ বসু, মন্ত্রী অরূপ বিশ্বাস, সবুজ মেরুনের সহ সভাপতি কুণাল ঘোষ,মন্ত্রী রথীন ঘোষ, সুব্রত দত্ত, শশী পাঁজা, সভাপতি টুটু বোস, ফুটবলার মানস ভট্টাচার্য, সত্যজিত চ্যাটার্জী, স্নেহাশীষ গাঙ্গুলীসহ বিশিষ্টরা।

মোহনবাগান রত্ন সহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয় এই দিনে। এবারে মোহনবাগান রত্ন পান ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গোপাধ্যায়। এছাড়া এবারে প্রতুল চক্রবর্তী পুরস্কার অর্থাৎ সেরা রেফারি পুরস্কার পেলেন দিলীপ সেন, সেরা সমর্থক বাপি মাঝি, অজয় পাশওয়ান। সেরা হকি প্লেয়ার সৌরভ পাশিম, মতি নন্দী পুরস্কার অর্থাৎ সেরা সাংবাদিকের পুরস্কার পান দেবাশিস দত্ত, সেরা কার্যকর্তা অঞ্জন মিত্র পুরস্কার পান সৌরভ পাল।

আরও পড়ুন- অলিম্পিক্সের দ্বিতীয় ম্যাচে ধাক্কা ভারতের, ১-১ গোলে ড্র আর্জেন্তিনার সঙ্গে

সেরা ফুটবলারের সম্মান দেওয়া হয় দিমিত্রি পেত্রাতোসকে। সেরা ফরোয়ার্ডের সম্মান পান মনবীর সিং। লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয় প্রয়াত বিমল মুখোপাধ্যায়, সেরা জুনিয়র ফুটবলার সুহেল ভাট।

বিভিন্ন ফ্যান গ্রুপ মোহনবাগান দিবস উপলক্ষে তাঁবুতে হাজির হয়েছিলেন। এবার আবার মোহনবাগানের সিনিয়র দল মোহনবাগান দিবসেই নিজেদের অনুশীলন শুরু করল নতুন কোচ মোলিনার অধীনে।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...