Saturday, June 20, 2026

আকাশে উড়তেই সমস্যা শুরু, বাগডোগরায় দিল্লিগামী বিমানের জরুরি অবতরণ! 

Date:

Share post:

মঙ্গলের সকালে যখন রেল দুর্ঘটনার খবর শিরোনামে, ঠিক তখনই যান্ত্রিক ত্রুটির কবলে পরল শিলিগুড়ি থেকে দিল্লিগামী স্পাইসজেটের বিমান ৮১৯৯ (Flight)। তড়িঘড়ি বাগডোগরা বিমানবন্দরের (Bagdogra Airport) ফ্লাইটের জরুরি অবতরণ করানো হয়। বিমানটিতে ১৬০ জন যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে।

এদিন সকাল ৮:৪৪ মিনিট নাগাদ প্লেন আকাশে উড়তেই আচমকা যান্ত্রিক ত্রুটি নজরে আসে পাইলটের। এরপর দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ খবর পাওয়া অনুযায়ী বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতেই প্লেনটিকে রাখা হয়েছে। বিমানের স্বাস্থ্য পরীক্ষার পর ফ্লাইট রিসিডিউল করানো হবে বলে স্পাইস জেট কর্তৃপক্ষ জানিয়েছে। ঠিক কী সমস্যা তা এখনও স্পষ্ট নয়।


Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...