Saturday, June 20, 2026

রেলট্র্যাকে মৃত্যু মিছিল থামবে কবে? হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস দুর্ঘটনায় ট্যুইট মমতার

Date:

Share post:

প্রতি সপ্তাহে দুঃস্বপ্নের সিরিজ ভারতীয় রেলে (Indian Railways)। রেল ট্র্যাকে মৃত্যু মিছিল থামবে কবে? মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেসের ( (12810 Howrah-CSMT Mail) দুর্ঘটনায়, ভারতীয় রেলের উদাসীনতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলের সকালে হাওড়া থেকে মুম্বইগামী ট্রেনে লাইনচ্যুত হয়েছে অন্তত ১৮টি বগি। চলছে উদ্ধার কাজ। মৃত এবং আহতদের সংখ্যা লাফিয়ে বাড়ার আশঙ্কা। ইতিমধ্যেই পরিস্থিতির দিকে নজর রাখছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। বাংলা থেকে রাজ্য পুলিশের একটি বিশেষ টিম দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। গত দু’মাসে এই নিয়ে তিনটি রেল দুর্ঘটনা। পরপর ট্রেন দুর্ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন্দ্রকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এ কেমন সরকার? প্রায় প্রতি সপ্তাহে দুঃস্বপ্নের এই সিরিজ, রেললাইনে মৃত্যুর এই অবিরাম মিছিল, আর কতদিন আমরা এটা সহ্য করব? ভারত সরকারের উদাসীনতার কি শেষ থাকবে না?!’ এর পাশাপাশি মৃত এবং আহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

রেল সূত্রে খবর এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান চক্রধরপুরের কাছে অন্য একটি ট্র্যাকে থাকা মালগাড়ি লাইনচ্যুত হয়ে মুম্বইগামী ট্রেনের সামনে চলে এলে দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই ঝাড়খণ্ডের প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলেছেন রাজ্যের মুখ্যসচিব। হাওড়া-সহ একাধিক জায়গায় হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। দুর্ঘটনার জেরে হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাস রেল কর্তৃপক্ষের। ঝাড়খণ্ডের দিকে রওনা দিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের সিনিয়র আধিকারিকরা।


Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...